-
প্রার্থিত পংক্তিমালা
একদিন মায়ের গর্ভাশয়,
ছিল সবচেয়ে নিরাপদ আলয়।
সেই ভাসমান নীরের গহবরে,
স্নেহজল ভালবাসার ডোরে,
সত্ত্বা লালিত হয়,
স্ফুরিত হওয়ার প্রতীক্ষায়।
ছিটকে এসে পৃথিবীর অয়নবৃত্তে,
কি ভয় বিহবলতার চিত্তে,
শিশু কাঁদে অজানার পথে ,
একদিন এই দুর্গম রথে,
আরোহী হয়ে চলতে হবে একা,
মা পাখির সাথে তার হবে নাকো দেখা।
কোনপথে আলো,
আর কোন পথ কালো,
সব তার নিজে নিজে,
নিতে হবে খুঁজে।
খোঁজার পথে হলে ভুল;
দিতে হয় কঠিন মাশুল।
মহীরুহের অঙকুরটুকু যেমনে,
সূর্যের আলোর অতলে
ক্ষিতি সুষমিত জলে
একদিন রূপায়িত হয় চারায়।
তবু তার রংটুকু নাহি বদলায়!
স্বার্থহীনভাবে বুকের ছায়ায়
শীতলিত করে নিবিড় মায়ায় ।
নিষ্পাপ শিশু, যে
বড় হয় সৎ সংসর্গে,
রত্ন হয়ে হয় রূপায়িত সে,
সকল সুকোমলতা ধরে অনঙ্গে ।
অন্তরের রং লভে
যা, থাকে চির অমলিন
দু:খ কষ্ট, ক্লেশ, বৈভবে,
কিছুতেই শেকড় হয়না লীন ।
যে শিশুচারা হয়না স্নাত, আলোর নিলয়ে
মনুষত্বের বৃস্টিজল পৌঁছেনা তার হৃদয়ে।
মানুষের অবয়বে বড় হয় শিশু,
খোলসের আবরণে থেকে যায় স্বার্থলিপ্সু ।
মুখোশের ছাঁচে লুকিয়ে থাকে মেকী রং,
সুপ্ত থাকে সব কুরিপু, অহং ।
এতটুকু স্বল্প করিডোরে
এত প্রোথিত কাঁটা অদৃশ্যমান গহবরে!
বিশ্বাসে আঁকড়ে ধরা দুটি হাত
কীভাবে হানতে পারে নিঠুর আঘাত!
স্বপ্নের তরী ভাসিয়ে ছুঁতে চাওয়া তীর
মানুষ রূপী পশুর নখরে ধ্বসে যায় কুটির
হে প্রভু তোমার কত সহিষ্ণুতা!
চারদিকে এত বিকলাঙ্গতা, বিকারগ্রস্ততা ,
তবু এখনো রেখেছ মোদের এত ভালবাসার ছায়ায়!
এখনো পৃথিবী ডুবেনি অমানিশার তমিস্রায়,
শক্তি দাও প্রভু , দীপায়িত কর মোদের সবার অন্তর ।
সরাতে যখন পারি না চারদিকের কালো চাদর;
ঐশ্বরিক বুষ্টির জলে ধুয়ে যাক সকল কর্দমের আস্তর।
সকল কদর্যতার যেন হয় নিঃশেষে ক্ষয়।।8 Comments
Friends
ফারুক আব্দুল্লাহ - Faruq Abdullah
@faruq-abdullah
আব্দুল মজিদ মারুফ
@abdulmojid
ফারহাত আহমেদ
@farhat-ahmed
Himel Paul
@himel1881
S.M ROBEL
@smrobel
মেহেদি হাসান রাশিক
@mehedi-hasan-rashik
SHABBIR AHAMED
@shabbir
রক্তিম জয়
@racktimjoy
Ishrat Jahan
@ishratjahan



ভালো লাগলো।