-
মাটির কাছে
প্রাণ সখী মোর,
আর একটি বার নিয়ে যাবি মোরে
সবুজে ঘেরা ঐ বাঁশ ঝাঁড়ের ক্রোড়ে?
যেথা সূর্য লুকায় পাতার নীড়ে
সাঁকোর নীচে বয়ে যায়
ছোট্ট রূপালী নালা,
পরম মমতায় ছায়ায় ,
জড়িয়ে রেখেছে ঘিরে
হাজার লতার মালা।
মনে পড়ে তোর,
আগুন ঝরা কৃষ্ণচূড়ার পাতায়
রয়েছে কত স্মৃতির মাল্য গাঁথা?
আজও কী হয়রে ভোর
কমলা ঠোঁটে বাঁশের শাখে
শালিক পাখির সুরেলা ডাকে?
সেই যে নদীর বাঁকে বাঁকে
কল্পসুখের তরী ভাসিয়ে
মোর দুটি প্রাণ গা ভিজিয়ে
যেতাম চলে তেপান্তরের দেশে,
ভোর সকালে দুহাত ভরে,
শিশির ভেজা দূর্বা ঘেষে,
মুখ ডুবাতাম সুখের রেশে,
শিউলী ফুলের কমলাকলির অধরে ।
বটের ডালে দোলনায় দুলে
পৌঁছে যেতাম স্বপ্নপুরীর কূলে।
রূপকথারই সোনার কাঠি ছুঁয়ে
কুহেলী ঝরা শীতল পাতায়
আবার যদি শ্যমলতা পড়তো নুয়ে;
আসত ফিরে সঞ্জীবনী প্রাণ,
আজলা ভরে নিতাম সুবাস,
আমার প্রিয় ছোট্ট গাঁয়ের
সবুজ পাতার ঘ্রাণ।8 Comments
Friends
ফারুক আব্দুল্লাহ - Faruq Abdullah
@faruq-abdullah
আব্দুল মজিদ মারুফ
@abdulmojid
ফারহাত আহমেদ
@farhat-ahmed
Himel Paul
@himel1881
S.M ROBEL
@smrobel
মেহেদি হাসান রাশিক
@mehedi-hasan-rashik
SHABBIR AHAMED
@shabbir
রক্তিম জয়
@racktimjoy
Ishrat Jahan
@ishratjahan



বেশ চমৎকার