Profile Photo

Nilufar GhaniOffline

  • Nilufar-Ghani
  • Profile picture of Nilufar Ghani

    Nilufar Ghani

    4 years, 6 months ago

    প্রত্যয়ী চেতনা
    ওগো পথিক,
    কি আছে তোমার মননে
    ক্লান্ত প্রহরের রিক্ত লগনে
    কি নিবিষ্ট তুমি হারানো স্মৃতি চারণে
    নির্লিপ্ত নেত্রে অশ্রু টলোমলো
    কি হবে বলো
    জীবনের অপূর্ণ স্বপ্নের তরে
    ডুবে থেকে হতাশার তিমিরে
    হঠাৎ কোন ঝটিকার প্রমত্ততায়
    যদি হৃদয়-ময়ুরাঙ্খীর পেখম ভেঙ্গে যায়
    ধ্বসে যায় পরম মমতায় ঘেরা ভারবাসার নিলয়
    চূর্ণ হয় আপনজনের স্নেহ ভালবাসার বলয়
    যদি না থাকে তোমার কোন ভুল পদক্ষেপ
    তবে কোর নাকো কোন আক্ষেপ
    জীবনের কাছে রেখো না কো কোন দাবী
    যাঁর কাছে রয়েছে সকল গন্তব্যের চাবী
    সেই স্রস্টার কাছে রেখে আস্থান
    এগিয়ে যাও হয়ে নির্ভিক অম্লান
    সকল প্রয়াস করে সম্মিলন
    আলিঙ্গন কর অদিতির সম্ভাষন
    কী মমতায়
    নীলাম্বর আঁচল ছায়ায়
    এলোমেলো অভ্রপুঞ্জ শ্রান্তির ভেলায়
    হেসে চলেছে অবিরাম দীগন্তের বুকে
    রৌদ্রের আলপনা এঁকে
    বিভাবরীর দ্যুলোকে অগনিত নক্ষত্রের মেলা
    চন্দ্রিমার সরোবরে করছে খেলা
    মালঞ্চের বুকে আকুলিত পুষ্পের পরিমলে
    হৃদয়ের বেদনার ক্ষিতিধর যাবে গলে
    যদি অর্ণব তটে শুক্তির অন্বেষায়
    বুক ভিজে যায় ফেনিল ধোয়াশায়
    তবু প্রাণ ভরে নাও নিশ্বাস
    বুকে রেখে আত্মবিশ্বাস
    এগিয়ে যাও সমুখের দিকে
    প্রত্যয়ী চেতনায় সত্যকে আগলে রেখে
    কী হবে যদি না পাও সবার সাড়া
    মিছি মিছি কিছু ভয় করবে তাড়া
    যদিও বা হও শত কন্টকে আহত
    আত্মা কে কখনও করবেনা পরাভূত
    স্রস্টার কাছে শুধু হও করুণাকামী
    যিনি কখন্ই করেন না কাউকে বিপথগামী
    যা তোমার একান্তই আত্ম অর্জন
    শুধুমাত্র তোমার পরিশ্রমের ফষল
    তাকে কখনই কোরনা কো দলন
    নির্ভিক অনীকসম দূর কর সকল ত্রাস
    নৈরাশ্যের তিমির যেন না করে তোমায় গ্রাস
    বেদনার ধুসর পারাবার পার হয়ে
    কোন এক রৌদ্রজ্জ্বল অনুপলে
    সোনালী অর্কের অরুনিমা ছুয়ে
    প্রার্থিত স্বপ্নমঞ্জরী উঠবেই জেগে
    তটিনীর বুকে তুরঙ্গ তেজস্বীবেগে

    10
    5 Comments
Skip to toolbar