-
শহীদ বুদ্ধিজীবী
সালাম তোমাদের হাজারোবার
সশ্রদ্ধ সালাম
আজকের দিনে রক্তের ধারায়
ইতিহাসে যাদের লেখা হয়েছে নাম
তোমরা রবে চির অম্লান
বাংলার আকাশে সদা উদীয়মান
ভাস্বর নক্ষত্র মন্ডলী
তাই তোমাদের তরে বিনম্র শ্রদ্ধাঞ্জলী
তোমরা তোমাদের শানিত লেখায়
সূচারু চিন্তাধারা, মনন ও মেধায়
সুর ও কবিতার অপূর্ব লয়ে
বিমূর্ত নিবেদিত শ্রম দিয়ে
বাংলাকে করেছ সদাই দেদীপ্যমান
ইতিহাসের পাতায় তাই তোমরা চীর মহীয়ান
নির্ভিক অনীক সম দিয়ে প্রাণ
তোমরা হলে নীল নকশার বলী
তোমাদের তরে হাজারো দীপাবলী
ভোরের শিশির ছোঁয়া হলো না আর
হারিয়ে গেলে গভীর নিদ্রায়
আমরা ও আজি একই সমান্তরাল রেখায়
স্বজনহারাদের বেদনায় মূহ্যমান
শুধুমাত্র একটি দিনে নয়
লাল সবুজের পতাকায়
আমাদের সমগ্র চেতনায়
তোমরা রবে চির দীপ্তিমান3 Comments
Friends
ফারুক আব্দুল্লাহ - Faruq Abdullah
@faruq-abdullah
আব্দুল মজিদ মারুফ
@abdulmojid
ফারহাত আহমেদ
@farhat-ahmed
Himel Paul
@himel1881
S.M ROBEL
@smrobel
মেহেদি হাসান রাশিক
@mehedi-hasan-rashik
SHABBIR AHAMED
@shabbir
রক্তিম জয়
@racktimjoy
Ishrat Jahan
@ishratjahan


অসাধারণ লেখনী। বিজয়ের শুভেচ্ছা ও অভিনন্দন কবি।