Profile Photo

Nilufar GhaniOffline

  • Nilufar-Ghani
  • Profile picture of Nilufar Ghani

    Nilufar Ghani

    4 years, 6 months ago

    স্বপ্নের বিহগেরা

    আমার ইচ্ছে করে চঞ্চলা বিহগ হয়ে
    আকাশের নীলিমা ছুঁতে
    চপলা গিরির কোলে
    বর্ণালী উপলের কল্লোলে
    কুল কুল শব্দের দোলে
    শান্ত নির্ঝরিণী হয়ে বয়ে যেতে।
    সোনালী গোধুলীর উন্মেষে
    ঝিলিমিলি ঊমির উদ্ভাসে
    সাগরের বুকে হারিয়ে যেতে।
    ক্লান্ত শর্বরীর নি:সীম দ্যুলোকে
    অগনিত গ্রহানুর আলোকে
    চন্দ্রিমার হাসিভরা জোছনা মেখে
    হারিয়ে যেতে গভীর আবেগে।
    শ্যামলের প্লবতার আঁচলে
    কৃষ্ণচূড়ার রক্তিম ছায়াতলে
    শ্রান্তির সরোবরে ডুবে যেতে
    সন্ধার বুকে
    হাসনাহেনার পরিমলে
    মন ভিজিয়ে নিতে।

    আমার ইচ্ছে করে
    প্রজাপতি হয়ে ঝিলিমিলি ডানা মেলে
    ফুলের সুবাস নিতে রঙ্গীন পাপড়ীদলে
    আমার ইচ্ছে করে
    শরতের নীলাম্বরীর বেশে
    তটিনীর হিল্লোলে হেসে
    পাল তোলা খেয়ায় ভেসে
    চলে যাই রংধনু রং এর দেশে

    আমার ইচ্ছে করে
    অবনীর ভালবাসার টানে
    অভ্রকন্যার নয়নজলে
    পৃথিবীর বুকে বৃষ্টি হয়ে ঝরি
    কুহেলিত পত্রপল্লবে
    শ্যামালতার প্রলেপ মাখিয়ে
    রংধনু রং এ যাই হারিয়ে

    হে মহামহিম
    কী সযতনে
    সাজিয়ে রেখেছো পুষ্পমঞ্জরী মহাবিশ্বের প্রতিটি কাননে
    তোমার সৃজনের অপূর্ব রূপ অবগাহনে
    নিজেকে ধন্য করি ক্ষনে ক্ষণে
    নতজানু হই প্রতি অনুপলে ।

    11
    8 Comments
Skip to toolbar