-
শ্রদ্ধাঞ্জলি
তোমাকে খুঁজেছি আমি
হৃদয় ক্যানভাসে জলতুলি ও রঙ্গে
অবয়বে নয় অনুভবে শরতের নির্মল অনঙ্গে
তোমার চেোখে আমি দেখেছি সাগরের গভীরতা
তরঙ্গের অনুকম্পণ কে বুকে নিয়ে প্রমত্ত হওয়ার অধীরতা
তোমার চোখে আমি দেখেছি অন্তরীক্ষের বিশালতা
অভ্রগুলো বুকে রেখে অবনীকে দীপায়িত করার শান্ত গভীরতাতোমার চোখে আমি দেখেছি সূর্যের তেজস্বীতা
তমিস্রার কুঠুরী থেকে দীপককে আবিস্কারের উদ্দামতা
তোমার চেোখে দেখেছি আমি নির্ঝরিণীর সহিষ্ণুতা
নিজেকে ক্ষয়িষ্ণু করে দুকূলকে উর্বর করার স্থিরতাতোমাকে দেখেছি আমি শত ঝঞ্ঝায় মূহ্যমান হয়ে
ঘাত প্রতিঘাত হটিয়ে
অদ্রির মত বিশালত্ব নিয়ে থাকতে দাঁড়িয়ে
বটগাছ সম শীতলছায়ায়
বুক দিয়ে রেখেছ আগলিয়ে
আমি বিমোহিত তোমার শেতশুভ্র পুষ্পের শুচিতায়
যার সৌরভে মাতিয়ে রাখ মোরে অপরূপ মুগ্ধতায়4 Comments
Friends
ফারুক আব্দুল্লাহ - Faruq Abdullah
@faruq-abdullah
আব্দুল মজিদ মারুফ
@abdulmojid
ফারহাত আহমেদ
@farhat-ahmed
Himel Paul
@himel1881
S.M ROBEL
@smrobel
মেহেদি হাসান রাশিক
@mehedi-hasan-rashik
SHABBIR AHAMED
@shabbir
রক্তিম জয়
@racktimjoy
Ishrat Jahan
@ishratjahan


শুভেচ্ছা শুভকামনা !