Profile Photo

Nilufar GhaniOffline

  • Nilufar-Ghani
  • Profile picture of Nilufar Ghani

    Nilufar Ghani

    4 years, 6 months ago

    জীবনসাথী

    ভালবাসি এ কথাটি বলতে গিয়েছি তোমারে
    বুকের গভীরে লেখা হলেও অনুক্ত রয়ে গেছে বারে বারে
    চোখে চোখ ছুয়েছে
    শব্দাবলী রয়েগেছে পাপড়ীর ভেতরে
    তুমি কি দেখেছ আমার হৃদয়াকাশ
    পাওনি কী তাতে কোন শব্দের প্রতিভাষ
    তুমি বিহনে এ ধরার এত সৌন্দর্য পশরা
    পূর্ণরূপে মোরে দিতো না রে ধরা
    সিন্ধুর গভীন স্বনন
    মায়াভরা রঙ্গনায় সুরভিত কানন
    এত সুর এত লয়ে
    ঝড় তুলতো না হৃদয়ে
    তোমার আবাহনে
    আন্দোলিত হৃদস্পন্দনে
    হারিয়ে যাই ভালবাসার কুঞ্জবনে
    ব্যথার অভ্রমালাটুকু রেখে দিই সযতনে
    তুমি আসবে বলে
    প্রতীক্ষার প্রহর কাটে প্রতি অনুপলে
    তোমাকে পাওয়ার অভিলাস
    দীপায়িত করে মোর চারিপাশ
    তোমার হাতে হাত রেখে
    রংধনুর আবির মেখে
    আমি যেন পার হতে পারি বিশাল জলধি
    আমি এমনই নির্ভরতায় থাকতে চাই নিরবধি
    আমি চাইনা অর্ণব সেঁচে মণিকাঞ্চণ
    আমি চাই শুধু এক মুঠো ভালবাসার গগন
    যে গগনে উঠবে শশী হেলে
    তারা ভরা জোছনা মেলে
    আমি সেই জোছনা মেখে
    তোমার চোখে চোখ রেখে
    পার হব কন্টকের পর্বত
    ক্লান্ত শর্বরীর তিমির শেষে
    এক মুঠো রোদের আবেশে
    দেখবো শান্তির সুপ্রভাত

    11
    9 Comments
Skip to toolbar