-
অঙ্কুর
একটি ভোরের শিশির বিন্দু
একটি আলোর সিন্ধু।
হোক না সে রৌদ্রে অতল
কিংবা অভ্র ঝরা জল
সুপ্ত রয়েছে একরাশ স্বপন
আকুলিত চিত্তে প্রাণের স্পন্দন
আাঁধারের ঘন ধুম্রজালে
আশার আলো ঝিলিমিলি দোলে
একটি শুরুর হলেও অন্ত
ভরিয়ে দিবে অন্য প্রান্ত
সম্ভাবনার নব দীগন্ত
শীতের বিবর্ণ পাপঁড়ি ঢলে
যেমনি আসে সবুজ বসন্ত
প্রত্যেক বাহিরের অন্যপ্রান্তে
লুকিয়ে আছে প্রবেশের দ্বার
একবার যদি হোক না হার
অন্যবারে পড়ে নিও বিজয়ের কন্ঠ্যহার
জীবনের পথে যদি না থাকে বন্ধুরতা
কোথা পাবে সেই বিজয়ের সজীবতা
মসৃণ পথে খুঁজ না আলোকের উদ্ভাস
স্রস্টার প্রতি রেখে দৃঢ় বিশ্বাস
নির্ভিক চিত্তে দিয়ে যাও শ্রম ও প্রয়াস
প্রথম প্রহরে যদি থাকে কাঁটা
সহিষ্ণুতায় সরিও সে বাঁধা
সাহস ভরে সুচতুরতায় নির্মূল করো সব আবিল
নিজের দর্পনে নিজে থেকে সদা স্বচ্ছ সলিল
বুকের ভেতরে স্বপনের দীপায়ন
সদাই রাখ প্রবাহমান
ফেলে আসা প্রহরে হয়োনাকো ম্লান
সামনের দিকে হও আগুয়ান
প্রতি অনুপলের পরাজয়ের দহন
তোমায় এনে দিবে বিজয়ের অয়ন
অবনমিত না করে বিশ্বাস
প্রাণ ভরে নাও স্বস্তির নির্যাস
জীবনতো তোমার আসল শিক্ষালয়
এর থেকেই সাজিয়ে নাও স্বপ্নের নিলয়-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 18 January 2022 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

Friends
ফারুক আব্দুল্লাহ - Faruq Abdullah
@faruq-abdullah
আব্দুল মজিদ মারুফ
@abdulmojid
ফারহাত আহমেদ
@farhat-ahmed
Himel Paul
@himel1881
S.M ROBEL
@smrobel
মেহেদি হাসান রাশিক
@mehedi-hasan-rashik
SHABBIR AHAMED
@shabbir
রক্তিম জয়
@racktimjoy
Ishrat Jahan
@ishratjahan

সুন্দর লেখা।