-
গরমে অতিষ্ঠ
এই গরমে দেহ, শরীর ঘামের গন্ধে ভরা,
পল্লী বিদ্যুৎ সবার সনে করে কি এই মশকার।শহর,নগর, সিটি এবং শপিং মলের ভিতর,
বিদ্যুৎ দ্বারা সজ্জিত সব, যেন আলোর নগর ।গ্রামে -গঞ্জে দেয় না বিদ্যুৎ ,দেয় কিষ্ণিৎ সময়,
পল্লী মানুষ পরিশ্রমী,তা দিয়ে কি আর হয়।আমরা অনাথ গরিব মানুষ,কে শুনে কার কথা,
গরমে আজ অতিষ্ঠ ,বুঝে না কেউ মনের ব্যথা।ঘুম আসেনা দুইটি চোখে অনিদ্রাতে কাটে রাত,
পরক্ষনেই ভোরের পাখি ডাক দিয়ে কয় সুপ্রভাত।দিনের বেলা কাজের মেলা কর্ম কি আর কম,
এইটা করি ঐটা করি ফেলায় শুধু দম আর দম।
২০/০৪/ ২০২৪ ইং
রাত ১ টা ১০ মিনিট
মোহাম্মদ নোমান খালভী7 Comments-
-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 22 April 2024 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
Friends
Md. Nur Alam (এইচ. এম নুর আলম)
@nuralam
আব্দুল মজিদ মারুফ
@abdulmojid
Surja Mohon Ray
@surja1916017
আবু তালহা নাটোরী
@abutalhanatori
BONI AMIN
@boniamin
সা দি য়া (নন্দিনী)
@nandini
As Talukdar
@astalukdar
আলী আজম
@aliazam6663153gmail-com
ওমর ফারুক আশরাফী
@mdalauddin



আমি কবিতা পড়তে ভালোবাসি, কবিতা লিখতে ভালবাসি তবে আজও কবি হয়ে গর্ব করে বলতে পারি না। প্রিয় পাঠক বন্ধুরা অনুপ্রেরণা দিয়ে উৎসাহ করবেন