Profile Photo

নোমান খালভীOffline

  • nomankhalovi
  • Profile picture of নোমান খালভী

    নোমান খালভী

    2 years, 2 months ago

                       গরমে অতিষ্ঠ
    এই গরমে দেহ, শরীর ঘামের গন্ধে ভরা,
    পল্লী বিদ্যুৎ সবার সনে করে কি এই মশকার।

    শহর,নগর, সিটি এবং শপিং মলের ভিতর,
    বিদ্যুৎ  দ্বারা সজ্জিত সব, যেন আলোর নগর ।

    গ্রামে -গঞ্জে দেয় না বিদ্যুৎ ,দেয় কিষ্ণিৎ সময়,
    পল্লী মানুষ পরিশ্রমী,তা দিয়ে কি আর হয়।

    আমরা অনাথ গরিব মানুষ,কে শুনে কার কথা,
    গরমে আজ অতিষ্ঠ ,বুঝে না কেউ মনের ব্যথা।

    ঘুম আসেনা দুইটি চোখে অনিদ্রাতে কাটে রাত,
    পরক্ষনেই ভোরের পাখি ডাক দিয়ে কয় সুপ্রভাত।

    দিনের বেলা কাজের মেলা কর্ম কি আর কম,
    এইটা করি ঐটা করি ফেলায় শুধু দম আর দম।

         
    ২০/০৪/ ২০২৪ ইং
    রাত ১ টা ১০ মিনিট
    মোহাম্মদ নোমান খালভী

    7
    7 Comments
    • আমি কবিতা পড়তে ভালোবাসি, কবিতা লিখতে ভালবাসি তবে আজও কবি হয়ে গর্ব করে বলতে পারি না। প্রিয় পাঠক বন্ধুরা অনুপ্রেরণা দিয়ে উৎসাহ করবেন

    • Bolar kicchu nai…. Prithibite shobai kobi

    • এই গরমে আপনার শব্দগুলো শীতলতা ছড়াক পাঠক মনে! শুভ কামনা রইল!

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 22 April 2024 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

Skip to toolbar