-
ব্যাথার দান
ধন্যবাদ তোমায়, ধন্যবাদ হে দিলারাম বন্ধু আমার
জীবনের প্রারম্ভে লিখলাম ইতিহাস কাব্যের পাতায়
এ পৃথিবীটা যেন স্বার্থপর , স্বার্থপুরী-
আর সব মানুষ মোরা তার উত্তরসুরী
হৃদয়ের ভগ্নস্থান থেকে
সঞ্চিত ব্যাথা কেঁপে কেঁপে উঠে
না পাওয়ায়
কাউকে হারানোর পরম ব্যথায়
গুমরি উঠে এ মন সে অভিমানী আজ
অভিমানী শব্দহীন নির্ঝরনী ঝরনাধারার মতো
সে ঝরে বহে নিরবধি তার অশ্রু আজ ঝরছে অবিরত
যুগ- যুগব্যাপী মহাকাল সকাল-দুপুর-সাঁঝ।না পাওয়ার, না দেখার শেষ বেলায় এ হৃদয়
হয়ে ওঠে বিদ্রোহী, দ্রোহের আগুনে পুড়ে
কয়লা হয়ে ফেরে এক অনন্ত পারাবারে-
তবুও প্রয়োজনে বজ্রনিশান হাতে বেঁচে থাকে প্রণয়।
সে আজ উত্তাল-উন্মাদ উদ্বেলিত মহাসমুদ্রের
বিলোলিত কল্লোলিত উর্মীমালার মতো
থাকি থাকি করে গর্জন এক অশান্ত বিদ্রোহীর মতো
যেমন মহাসমুদ্র ছোটে এক সুরের দিকে অনন্ত পথের;
রাগে অভিমানে নিঃসঙ্গভাবে একা একা –
জড়ায়ে এক নিসঙ্গ অসীম ব্যাথা
কাউকে না পাওয়ার ব্যথায়
ভুলে যাবার ব্যথায়
হারানোর ব্যথায়
সে আজ মর্মাহত
হতাহত।এত কিছুর পরেও তবু রহি রহি
হুংকারিয়া উঠে হৃদয়ের এক অতৃপ্ত গর্জন
বিজুলি রেখার চমকানি আর বরষার ঘন বর্ষন-
এত ব্যথা কারে আজ বন্ধু কহি।এই স্বল্পক্ষণা স্বার্থপরবাসে
ভুলে যায় নিঠুর মন অবশেষে, বেলাশেষে-
এত করি যদি বাঁধে হৃদয়- বন্ধনে
তবুও ছাঁড়ে সে বাঁধন গুমরে হৃদয়- ক্রন্দনে
এত ভোলাভুলি
তবু গলাগলি-
এত কাছে চলাচলি
তবুও ভোলে এ হৃদয় সবারে চিরদিনের জন্য অলখে
দুই দিনের ভালোলাগা- ভালবাসা ভাসে পাথারে- পলকে
তবু যদি মন মানে
তবু যদি কথা শোনে!
তবু তার মনে জাগে অনন্ত অসীম আশা
সে পাবেই পাবে ফিরে তার সেই ভালবাসা
কিন্তু ও হৃদয় বুঝি অভিশপ্ত
অনন্ত শাপাধার
সে পাবেনা কো নিতে মেনে মানিবার
সে পারাবার সপ্ত।বন্ধু, তবুও এ হৃদয় আমার
খোঁজে এক অকৃত্রিম ভালবাসা
চায়না কো যেতে ভুলে চায় নিতে কোলে
বুক ভরা পবিত্র, স্নেহ ভরা আশা
মানুষের ভালবাসা পাবার।আমি খুশি বন্ধু তোমার সততায়
যেন না হয় কালিমা লেপন
কখনও-
তুমি ন্যায়ের অগ্রপথিক। তোমার কথায়
না থাকে যেন কোনো কোপন
তুমি সুন্দর, তুমি মঙ্গল; সুর সৌনিক
তুমি জনমনে একমাত্র ভরসা
জাতির মহা কর্নধার সত্যের বর্মিক
তুমি মোদের হৃদয় হরষা
তোমার বিবেক যেন না হয় লয়
হয় যেন জয় নয় পরাজয়
অসত্যে- অন্যায়- শোকে পাপলোকে
তবে সে হৃদয় জ্বলে পুড়ে হবে ছাই এক অনন্ত পাবকে।বন্ধু যদি আমার এ লেখায়
করুণ কথায় যদি ব্যাথা হানে
তোমার মনে
কিংবা জীবনের কোনো কথায়
অচেতন ব্যাথার দানে
তোমার সনে।
মাফ করে দিয়ো
দিয়ো বন্ধু তুমি সযতনে
সচেতনে–।বন্ধু জানো, হৃদয়ের এক অশান্ত সাগরে
থেকে থেকে অশান্ত ঢেউ জাগে
যেতে চায় ছেড়ে এই অনন্ত সংসার
অনন্ত পারাবার।তবু বেঁচে থাকা
অনাগত ভবিষ্যতের জন্য
আপনার জন্য, তোমার জন্য, সবার জন্য।বন্ধু, এ লেখা লিখলাম
পৃথিবী যখন প্রবঞ্চনায় ব্যস্ত
মঙ্গল যখন অমঙ্গলে ত্রস্ত
উৎকন্ঠিত যখন মানবতা-
চরম সাফল্য-শিখরে যখন বর্বরতা।
অন্যায়- অবিচার হয় যবে সুবিচার
রাজার নয় প্রজার যবে হয় বিচার
দুঃখ ছাড়া সুখ নাহি পেলাম।বন্ধু জানিনা, কখন মৃত্যু-বিষাণ বাজে
তখন পাবেনা কো মোরে খুঁজে
এই লেখাগুলি তখন স্মৃতি হয়ে রইবে
তখন মোরে সত্যি বুঝবে।বন্ধু শোনো, কতজনে পথ চলে
সবার সাথে যায়না কো পথ চলা
কত কথা মনে জাগে, তবু
সব কথা যায়না কো কভু বলা
কত ফুল ফোটে বাগানে
সবার ঘ্রাণ নাকে এক নয়
কত অলি আসে ঘ্রাণ নিতে
সব রস নাহি সে নেয়।জীবন,- সেতো ক্ষুদ্র ক্ষুদ্র ঘটনার
বৃহৎ সমষ্টি;
মরণ, সেতো অনন্তকালের মহাদূত
জীবনের শেষ সৃষ্টি।তবু, যদি মনে পড়ে মোরে
খুঁজে নিয়ো তৃপ্তি অশ্রুসাগরে
বিধাতার কাছে দোয়া করে
তুলি সযতনে দুটি করে।
{১/০১/২০১৩}25 Comments-
-
-
-
-
-
-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 26 August 2022 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
-
-
-
-
Friends
আজহারুল ইসলাম তালহা
@ajharul
মোঃ আব্বাস উদ্দীন ধ্রুব।
@dhrubo-abbas
মোহাম্মদ নোমান
@nomankhalovi
এনামুল পারভেজ এনাম
@anamulpervasanam
Nahar moyna
@moyna
প্রাপ্তি রোজারিও
@praptirozario
কোহিনুর বেগম
@kohinoorbegum
Jannatun Nur
@jannatun-nur
মোহাম্মদ জুবায়ের আহমদ
@jubayer0808



দারুণ।