-
আঁখি
দেখো ঘটা-অঘটন নানা
ওহে মোর আঁখি,
কাকডাকা স্নিগ্ধ ভোরের
যেন ডাহুক পাখি।দেখো নানা দৃশ্য তুমি
নানান অপরাধ,
সাক্ষী তুমি নানা কর্মের
স্বাদ কীবা বিষাদ।কীবা রাতের তারা তুমি
হয়ে নীল আকাশে,
রাতটি ভরে জেগে থাকো
¯িœগ্ধ স্বপন ভাসে।তব বাঁকা চাহনিতে হায়
প্রেমিকের ঐ বুকে,
জাগে শিহর অজানা কিছু
কাঁপিয়া হঠাৎ সুখে।তুমি প্রথম প্রেম রচনা
পাগল কায়েস বুকে,
অতুল ভালবাসা তুমি
ফরহাদ-শিরির সুখে।হেরি করো প্রথম পাপ
মানবের লালসায়,
ফের করো পূণ্যও কভু
সওয়াবের বাসনায়।তুমি সতর্ক প্রহরী ফের
ক্ষতি থেকে সহসা,
শরীরের অতন্দ্র ইন্দ্রীয়
জ্বল-জ্বল হরষা।তব শাসনে তনু-মন
নিমগ্ন সদা সাথে,
রাজ্যের সব তথ্য-কণা
আসে দিনে-রাতে।ও আঁখি গভীর রাতে
চুপিসারে ফেলো জল,
স্রষ্টার দ্বারে করো প্রার্থনা
অন্যায় যত ছল।কত রাতজাগা স্বপ্ন প্রেম
তব পাতে ভাসে,
ভালবাসার কষ্ট জাগে
দুঃখ ভাগ্যাকাশে।
[০৬/০৬/২০২০]14 Comments
Friends
আজহারুল ইসলাম তালহা
@ajharul
মোঃ আব্বাস উদ্দীন ধ্রুব।
@dhrubo-abbas
মোহাম্মদ নোমান
@nomankhalovi
Jannatun Nur
@jannatun-nur
কোহিনুর বেগম
@kohinoorbegum
প্রাপ্তি রোজারিও
@praptirozario
Nahar moyna
@moyna
এনামুল পারভেজ এনাম
@anamulpervasanam
মো. রউফুল আলম
@rouful


অভিনন্দন