-
দূর-দর্শন
দূর থেকে শুধু নয়, কাছ থেকেও দেখা যায়
তবে বেশ ক্ষতি তাতে,
এক ধ্যানে শুনিলে, কাছে থেকে চাহিলে
চাপ পড়ে কান-আঁখিতে।এমন যাদুর যন্ত্র, মুগ্ধ করা তার মন্ত্র
রিমোর্ট চাপিলে সহজেই,
চ্যানেলের ঝিলিমিলি, সহজেই আসে চলি
রঙিন-সাদার ঝলকেই।গ্রীক ও ল্যাটিন মিলে, টিভিটা বলা চলে
জন লগির প্রথম অবদান,
উনিশশ’ ছত্রিশ সালে, বিবিসি সম্প্রচার বলে
শুরু হয় টিভির উথ্থান।শব্দ ও সে ছবিকে, তার ছাড়া সংকেতে
স্থানান্তর সম্ভব হলে,
কিছু কাজ শেষে, স্থির-চলচ্চিত্র বেশে
পূর্ণাঙ্গ ছবিটা বলে।টিভি দেখা খুব মজা, যায় তা সহজে বোঝা
কিন্তু ক্ষতি আছে,
রঙিন থেকে গামা রশ্মি,সাদা-কালো রঞ্জন রশ্মি
নয় সেটা মিছে।যত বড় দূর-দর্শন, দূর থেকেও ঝিলিক বর্ষন
করে থাকে চোখে,
তাই ভাই দূর থেকে, থাকো তুমি জায়গা মেপে
বাতি জ্বেলে ফাঁকে।তথ্য, শিক্ষা দেয় আনন্দ, মনে বাড়ে যত দ্বন্দ্ব
শুধু তাই নয়,
এটি ছাড়া বড় একা, জীবনটা লাগে ফাঁকা
লাগে অসহায়।প্রতিটি সকালে আনি, শুনি হেথা নানা বাণী
নানা কিছু শিখি,
তৎক্ষণাৎ জানায় সে, ঘটছে যখন যে
আছে যাহা বাকী।ঝিকিমিকি আলো জ্বলে, নানা কিছু কথা বলে
জীবন-প্রেম-বিস্মৃতি,
কখনো সত্যটা মিছে, কভু খোঁজে রহস্য পিছে
দুঃখ-দুর্দশা ভোলা স্মৃতি।মানুষের নানা দিক, শোয়া থেকে রান্না-ভিখ
তুলে ধরে সঙ্গতি আলাপন,
কার কত শক্তি আছে,কেবা কার লাগে পিছে
প্রচারে নিতি দূর-দর্শন।ভালো-মন্দ, শুরু-ইতি, ভুল-ভালো বাক্য-নীতি
ঝরে এথা প্রতি নিতি গেম,
জীবনের পছন্দ-ভাব, কার কোথা কীসে লাভ
কার সাথে কার গীতি-প্রেম।ছবি, নাটক-সিরিয়াল, ভালো, কভু বেসামাল
তুলে ধরে খাঁটি চরিত্র,
কেবা কলংকিনী তায়, কীবা কোথা ভালো তায়
কেবা রাষ্ট্রে মহাপবিত্র।উনিশশ’ চৌষট্টি সালে, বিটিভি চালু হলে
আশিতে আসে রঙিন টিভি,
মুখ ও মুখোশ পরে,একতলা দোতলা ধরে
সঙ্গম চিত্র শুরু করে মুভি।যাহা বলি আহা ভাই, টিভি ছাড়া গতি নাই
প্রতিটি শুরু যেটাতে করি,
সারা বিশ্বে বাণিজ্য, প্রতিটি রাজ্যে রাজ্য
ভালো-মন্দ আলাপন ধরি।16 Comments
Friends
আজহারুল ইসলাম তালহা
@ajharul
মোঃ আব্বাস উদ্দীন ধ্রুব।
@dhrubo-abbas
নোমান খালভী
@nomankhalovi
Nahar moyna
@moyna
প্রাপ্তি রোজারিও
@praptirozario
কোহিনুর বেগম
@kohinoorbegum
Jannatun Nur
@jannatun-nur
এনামুল পারভেজ এনাম
@anamulpervasanam
মো. রউফুল আলম
@rouful



ধন্যবাদ তথ্যবহুল ছন্দ। ধন্যবাদ।