-
আম্র-মুকুল
অলি আসে গান গায়
আম শাখে দোল খায়
খুশির সাহারা বায়
ছন্দে অতুল-
আম্র-মুকুল।।বোল ফুটে ওঠঃপুটে
শ্যাম দুল মুঠে মুঠে
পুষ্প শ্যামলী ফুটে
বৃক্ষে তুমুল-
আম্র-মুকুল।।রাঙা ওথা শত ফুল
স্বর্নালি দোলে দুল
কর্নে কলিকা দুল
ঝর্না মৃদুল-
আম্র-মুকুল।।দুল দোলে খোলা গায়
অলি দল কানে তায়
ঝড় রাতে গীত গায়
নাচে ভীমরুল-
আম্র-মুকুল।।সংগীত-বান ডাকে
জোরসে বইছে হাঁকে
বোলের পাপড়ী ঝাঁকে
সমীরণ পুল-
আম্র-মুকুল।।খুশিতে সে মাত-লোল
পূব বায়ে খায় দোল
পশ্চিমে ভীম-রোল
সিলের অ-শূল-
আম্র-মুকুল।।ঝুলে থাকে ঝুমঝুম
যেন সে যে কুমকুম
উতলায় ঘুম-ঘুম
ঝর্না মুসুল-
আম্র-মুকুল।।4 Comments
Friends
আজহারুল ইসলাম তালহা
@ajharul
মোঃ আব্বাস উদ্দীন ধ্রুব।
@dhrubo-abbas
নোমান খালভী
@nomankhalovi
Nahar moyna
@moyna
প্রাপ্তি রোজারিও
@praptirozario
কোহিনুর বেগম
@kohinoorbegum
Jannatun Nur
@jannatun-nur
এনামুল পারভেজ এনাম
@anamulpervasanam
মো. রউফুল আলম
@rouful



ছন্দের দুল দুলে ভাবটা খুব ভালো লাগলো মঞ্চবন্ধু! খুব আনন্দ নিয়ে পড়লাম!