Profile Photo

Md. Nur Alam (এইচ. এম নুর আলম)Offline

  • nuralam
  • বন্ধু, তোমাকে-
    [আমার এক ক্লাস ফ্রেন্ড এর অনুরোধে লেখা- কিছু অংশ-]

    বন্ধু, জানি কেন এ হৃদয়- কষ্ট-ব্যথায় গুমড়ে
    আছড়ে মরে,
    এ প্রতিযোগিতা-প্রতারণাপূর্ণ মাঠে; অবহেলে
    আঁখি ঝরে।

    আজ নাই মানুষের চাকরি- প্রতি সনে
    বেকারের ঐ দেখ মেলা!
    পরিবার-সমাজ-সম্মান; একটি বেকার
    ভাসায়েছে জীবন ভেলা।

    বন্ধু হেসোনা! বিয়ের বয়স পেড়ুলো প্রায়
    কিন্তু শুধু টেনশন!
    না পেড়ে যুবক বিষপানে জীবন দানে;
    খুশি মহাজন।

    আজকাল চাকুরি- সেতো ঘুষের আড্ডাখানা
    তাও ফের মামু লাগে,
    চাকুরি খুঁজিতে জীবনটা যায়। মরণ-বিষাণ
    গীত ফুঁপারি জাগে।

    আবার চাকুরি হলেও- সুদাসুদ-উপরি
    লাগে টাকা নাম ঘুষ!
    এত লেখাপড়া তবু! ঘুষ কেন হেথা-
    জাতির জাগেনা হুশ।

    বন্ধু! এ ধরাতে কত- প্রীতি-সুখ জাগে
    কত ব্যথা, অভিমান মনে-
    কিন্তু সবার চেয়ে ভালবাসা বড়-খুব-ই
    আছে মা-বাবার স্মরণে।

    তবে, জেনে রেখো- একটি ভালো বন্ধু-
    হৃদয় কোনো,
    সদা পথ দেখায়। সে তো একশ ভালো
    গ্রন্থ যেনো।

    যেথা আছে খাদ্য, বাসস্থান। সেথাই
    পাইবে সহায়,
    দিয়োনা ফিরায়ে অসহায়-জনে যবে
    হবে জয়।

    কিনিয়োনা নিজ হাতে কষ্ট-দুঃখ-পাপ
    কারো অভিশাপ,
    কারো ঠকায়ে, অগোচরে। বন্ধু, হে
    এটা মহাপাপ।

    জানিনা, কী লিখতে কী লিখিলাম
    ধূর! পারি কি ছাই!
    মাফ করে দিয়ো। কথা-ত্রুটি মুখে
    আমি কি লিখতে পাই!

    দোয়া করো, যেন কাহারেও- কভু
    নাহি, ওগো আমি ভুলি,
    যে দিয়েছে কষ্ট বা ভালবাসা-প্রেম
    বুকে নিয়েছে যে তুলি।

    শেষে বলি, ভরসা রেখো- খোদাদ্বারে
    বিশ্বাস হারানো যে পাপ!
    ঘুচবে নিচই একদিন তব। বন্ধু, দেখো-
    বেকার জীবনের অভিশাপ।

    10
    14 Comments
Skip to toolbar