Profile Photo

Md Nurnabi SarkerOffline

  • Nurnabi
  • Profile picture of Md Nurnabi Sarker

    Md Nurnabi Sarker

    3 years ago

    সংগীত,

    কেটে গেছে আজ তিনটি বছর রেখেছি দু চোখ ষ্টেশনে,
    কলেজের গন্ডি পেরুলে যেদিন ভুলেছ আমার সেদিনে।।

    কতো জন আসে প্রিয় জনে হাসে-তুমিহীন চোখে ফিরি অবশেষে।

    ছায়া নীড়ে যাই দেখা নাহি পাই ডাকে মোরে দুর গগনে।।

    নির্জন শহর রাতের প্রহর কোথাও জ্বলছে জোনাকি,
    কবিতার পাতা ডেকে আনে ব‍্যথা জানালায় চেয়ে একাকি।

    যে ফুল ঝরেছে প্রভাত বেলায়-পাবেনা জায়গা পুজো বা মালায়।

    ক্লান্ত দু আঁখি বৃথা ডাকাডাকি ভাসে আহাজারি পবনে।।

    মোঃ নুরনবী সরকার
    17 August 2023
    01:10 AM

Skip to toolbar