-
সখের মালা,
(সনেট )
সখের মালাটি যদি হারায় এখন,
জড়াবে গলেতে কি গো ভেবেছ কি তায়?
চোখে চোখে রেখো তারে করিও যতন,
অবহেলা অনাদরে হয়ে যায় ক্ষয়।
ভালো যদি নাহি লাগে আগের মতন,
গড়িও নতুন করে মন যেবা চায়,
খাঁটি সোনা হয় না যে কভু পুরাতন;
পুড়িতে পুড়িতে গেছে নকলের ভয়।মালাটিও চায় সদা আসুক সে ক্ষণ,
গলেতে জড়িয়ে তারে করো কিছু জয়!
দেখুক জগত বাসি ভরে যাক মন,
ভালোবেসে ছুঁয়ে দেখো কতো শোভাময়:
আর যদি নাহি রাখো ভাবিও তখন,
বেঁচে দিও কারো কাছে চিরতরে হায়্।মোঃ নুরনবী সরকার
08 December 2023
11:35 PM1 Comment
Friends
Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]
@md-zaker-hayat-khan
প্রদীপ্ত লুব্ধক
@shawon-sarkar
Ashaduzzaman-Khokon
@ashaduzzaman-khokon
Md. Habibur Rahman
@habib
ফারহাত আহমেদ
@farhat-ahmed
আব্দুল মজিদ মারুফ
@abdulmojid
চিত্রভানু
@chitrabhanu
Kazi Adam
@kaziadam
নদী
@nodie


তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 10 December 2023 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!