-
আমরা দু’টি ভাই, শিবের গাজন গাই
কল্লোল হঠাৎ ফোন করে বলে—ভাই, আর বাঁচতে পারবো না।
কেনো?
অফিস আমার বিরুদ্ধে দুর্ণীতির চার্জ আনতেছে; কোনো বেনিফিট না দিয়ে ফায়ার করে দেবে…।
বলো কী!
হ্যাঁ, ভাই। চলেন তো, বিদেশে যাই গিয়া।
এইটা ভালো কইছো; ‘চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রানে বাজায় বাসি…’ বইলা এই গার্বেজে পইড়া থাকার মানে হয় না। দুনিয়াটা অনেক বড়।…।
কল্লোল বলে—প্লিজ, আপনে ভিসার ব্যবস্থা করেন।
পরিস্থিতির বিপাক সামলাতে না পেরে মানুষ অনেক সমায় অনেক কথা বলে। কিছুদিন পর ওসব ‘কথার কথা’ হয়ে যায়। একেই বলে মনো-বাস্তবতার উথাল-পাথাল খেলা। যখন কেউ বেশি টাকা কামাইতে থাকে তখন এমনটা হয়।
কল্লোল নিশ্চয়ই দান মারতেছে—ভাবতে ভাবতে একদিন ওর অফিসে ঢুকি। ধনমন্ডির সুদৃশ্য অফিস। জানালা দিয়ে লেকের মনোহর শোভা দেখা যায়। কল্লোল বলে—কি খাইবেন, ভাই; কাচ্চি আনি?
ডাই বেড়ে যাওয়ায় রিচফুড ছেড়ে দিয়ে হালকা-ফুলকা খেয়ে চলি।
কল্লোল বলে—প্রস্রাবে বিলোরুবিন বেড়ে গিয়ে আমারো গিটবাত দেখা দিচ্ছে। ইদানিং বাসা থেকে রুটি আর ছোট মাছ দিয়ে দেয়। চলেন যাই, দুই ভাই আগে খেয়ে নিই।
চেম্বারে এসে দুজনে দুইকাপ রঙ চা নিয়ে বসি। আমি বলি—চা কেনো! হুইস্কি হলে ভালো হতো না!
ভাই, এইটা অফিস! কল্লোল বলে—আপনিতো শুধু আমার বন্ধুই না, বড় ভাইও বটে; একটা পরামর্শ দেন…।
আমি চায়ে চুমুক দিই। কল্লোল বলে—পীরেরবাগে আট কাঠার উপর আমাদের তিনতলা বাড়ি; নিচতলা ভাড়া দেওয়া; দোতলায় মা থাকে এক বিধবা বোন নিয়ে; তিনতলার দুই ইউনিটে আমরা দুইভাই ফেমিলি নিয়া থাকি। এতদূর থেকে অফিসে যাতায়তে সময়তো যায়, শরিরের উপর চাপ পড়ে…।
বুঝতে পারি, কল্লোল স্টাটাস পালটে উপরে উঠতে চাচ্ছে। আমি বলি—তুমি ধানমন্ডিতে সাদা টাইলসের একটা ফ্লাট নেও; ভালো বেতন দিয়া ড্রাইভার রাখো; বাচ্চাদের ইংলিশ স্কুলে ভর্তি করিয়ে দাও…।
মা তো চায় না।
বউয়ের দাবির মূল্য দেবে না! নাকি পীরেরবাগের জলাবদ্ধতার মধ্যে বাচ্চাদের হাবুডুবু খাওয়াবে!
এইটাই ভাবতেছি, ভাই। চলেন, নিচে গিয়ে সিগারেট খেয়ে আসি।
এরপর কল্লোলের অফিসে যাওয়া হয় না। ওর ফোনও পাই না। ফেসবুকে দেখি, সরকারের খুব গুনগান করে। লইক-কমেন্ট দিই বটে, আমিও নানা কাজকর্মে মেতে থাকি। একদিন কলাবাগান মাঠের পাশদিয়ে যাওয়ার সময় একটা গাড়ি এসে থামে—ভাই, দাঁড়ান…। ঘুড়ে দেখি—কল্লোল! পেছনের সিটে বউ আর ফুটফুটে দুই কিশোরী কন্যা। বউটা আমাকে চেনে। অনেক আগে একবার ওদের বাসায় গেছিলাম; কয়েকপদের ভর্তা-ভাজি দিয়ে খাওয়াইছিলো। বাচ্চারা বলে—আঙ্কেল, আচ্ছালামালাইকুম। কল্লোল বলে—তোমরা যাও; আমি ভাইয়ের সাথে কিছুক্ষণ আড্ডা দিয়া আসতেছি।
আমি জানতে চাই—কোথায় গেছিলা?
মায়ের বাসায়।
কোথায় থাকো?
এইতো ধানমন্ডি চার নম্বর রোডে।
দুই বন্ধু বহুদিন পর কলাবাগান মাঠে গিয়ে বসি। চিনাবাদামঅলা এসে দাঁড়ায়। জানতে চাই—বাচ্চাদের কোথায় ভর্তি করাইছো?
স্কলাস্টিকায়।
চাকরির কী অবস্থা?
আমার প্রমশন হইছে।
আপনার খবর কী?
আমি চলে যাচ্ছি।
কোথায়?
কানাডায়।
এই বয়সে বিদেশে গিয়ে কী করবেন!
বোন কইছে, বেগম পাড়ার মেইন রোডের ফুটপাতে দাঁড়ায়ে পুতুল বেচতে পারবো; পুলিশে ডিস্টার্ব করবে না।
কল্লোল হাসে—রাস্তার ওপাড়ে ভালো একটা বার আছে।
জানি, অনেক গেছি।
চলেন যাই, মাঠে বইসা না থাইকা আজকে দুইভাই মন ভইরা পানাহার করি।12 Comments
Friends
Nayem Hasanat
@nayem75
নিখোঁজ- Missing ⋆≛⃝
@md-shofiqulislam
Tafsan jamil Sifan
@tafsanjamilsifan
MD MOHSIN Ali
@mdmohsinali
হৃদয় মাহমুদ
@mdhridoymahamud
মো: মনিরুজ্জামান সারজিল
@zaman2802
Foyzur Khan
@foyzur-khan
নাদিরা মোস্তারী শিখা
@nadiramostarishikha
Md Ramjan Ali
@mdramjanali



অভিনন্দন।