-
কিছু হন্তারক আসে/ ৩১
আমার পকেটে কখনই টাকা থাকে না। পুনমকে প্রায়ই বলি—তুমি স্কুল-প্লাসে জয়েন করো
পুনম বলে—করবো; কয়েকমাস যাক।
টিভি থেকে যে অফারগুলো পাচ্ছো, লুফে নে; হাতে টাকা এসে যাবে।
না; এক্টিং ভালো লাগে না; নিজেকে পন্য মনে হয়।
একটা কাজ করতে পারিস, পরিবেশ-প্রকৃতির উপর টক-শো উপস্থাপনা কর।
ভাবতেছি। এবিসি টিভির কথা হইছে।
আমি অসহিষ্ণু ভঙ্গিতে বলি—অতোশত বুঝি না; আমি এখন সবচে গুরুত্বপুর্ণ কাজের মধ্যে ঢুকে পড়েছি; জীবন-মরন খেলা। তুই একটু সাপর্ট দে।
পুনম হাসে—আমি কিছু বুঝি না, ভাবিস! আগে বল ‘আমাদের তুতু, পুটু’ ফিল্মটা বিক্রির কি করলি?
আমি বলি—এই কাজটা তুই করতে পারিস; তাইলেতো কিছু টাকা এসে যায়।
ওকে বন্ধু; এক সপ্তার মধ্যে রেজাল্ট এনে দিচ্ছি।
সত্যি?
আচ্ছা, আমাকে কি তুই পাগলি ভাবিস! তুই আমাকে দয়া দেখাস; মায়া করিস না।
এরপর ওকে বুকে টেনে নেওয়া ছাড়া কি-বা করার থাকে! তখন শুধু দুইদিকে মাথা নেড়ে ও, ও শব্দ করে; আর বলে—আমি একদম ভালো মেয়ে না। শিপন দেখলি, কি করে ফেললো! আমার সরলতার সুযোগ নিয়ে নিলো। এই দেখ, মায়ের পেটের বোনের অবস্থা!
শিপন যা করলো, তা তোকে নিশ্চয় স্বস্থিও দিছে?
আমার কি স্বস্থি পাওয়া উচিত?
অবশই; বুম্বার জন্য। এসব না ভেবে চল, কলিকাতা থেকে ঘুড়ে আসি। তোর চেঞ্জ দরকার। সাগরের কাজকর্মের তদারকি হয়ে যাবে।
চল যাই।
ওকে।
তবে দেখিস পল্লব, আমি কিন্তু তুতু, পুটুকে দিয়ে লম্পটটাকে খাওয়া ফেলমু। শিপন কষ্ট পাইলেও কিছু করার থাকবে না।5 Comments
Friends
MD.Mazharul Islam Ripon
@md-mazharulislamripon
Tanjina Talukder
@tanjinatalukder
Zakir Hossan
@zakirhossan
Mikdad Hossain
@mikdadhossain
সামিরা হিমু
@himu56
Md Al Maun
@mdalmaun
Mst. Hena Parvin
@mst-henaparvin
Mohammad Rahman
@mohammadrahman
Rakib Hossain mahadi
@rakibhossainmahadi


সুন্দর