-
গোলাপ তুমি
( ২৫ শে মার্চ কালো রাত্রিতে
রোকেয়া হলে নির্যাতিতা ছাত্রীদের স্মরণে )
হাত বাড়িয়ে ছুঁয়ে দিই
ঝরে পড়ো কয়েকটি পাপড়ি
ও মেয়ে, যেতে যেতে আঁড় চাও
নওতো সেই গোলাপ কুঁড়ি
ঝড়ো হাওয়া চাবুক চালায়
লণ্ডভণ্ড চরাচর
হানাদার হামলে পড়ে
বিশ্ববিদ্যালয় রক্তাক্ত প্রান্তর
পত্রিকার ফিচার ফটো তুমি
নির্লিপ্ত নয়না
পড়ে থাকো পথে
রক্তের ছোপগুলো
না পাওয়া স্বাধীনতা
হাত বাড়িয়ে ছুঁতে চাই
গোলাপ তুমি
ঝরে পড়ো কয়েকটি পাপড়ি!13 Comments-
@vaskarchou ভাস্করদা, ঘটনাটি আমার জানা নেই। তবে আমাদের ইতিহাস সম্পর্কে জানার বেশ আগ্রহবোধ করছি। অনুগ্রহ করে যদি ঘটনাটি জানাতেন তবে খুব আনন্দিত হতাম।
-
@drako, ধন্যবাদ। আমার অতটা স্পষ্ট মনে নেই। আশা করি লেখক এই বিষয়ে আলোকপাত করবেন … ।
-
@vaskarchou ধন্যবাদ আপনাকে ভাস্করদা।
@ovimanimon প্রিয় লেখক, আপনার কবিতাই অনেক কিছু বলছে তবুও আরো জানতে চাইছে উৎসুক পাঠক মন।
Friends
Nayem Hasanat
@nayem75
নিখোঁজ- Missing ⋆≛⃝
@md-shofiqulislam
Tafsan jamil Sifan
@tafsanjamilsifan
MD MOHSIN Ali
@mdmohsinali
হৃদয় মাহমুদ
@mdhridoymahamud
মো: মনিরুজ্জামান সারজিল
@zaman2802
Foyzur Khan
@foyzur-khan
নাদিরা মোস্তারী শিখা
@nadiramostarishikha
Md Ramjan Ali
@mdramjanali



খুব সুন্দর লাগল কবিতাটি।
@ovimanimon এটা বুঝি এখন থেকে কয়েকবছর আগে ঘটা একটা ঘটনার স্মরণে, তাই না? পঁচিশে মার্চ রাতে একটা পুলিশী রেইড পড়ছিল রোকেয়া হলে সম্ভবত। পেপারে বেশ লেখালেখি হয়েছিল ঐ সময় …