Profile Photo

Payel Akhter Jyoti NurOffline

  • Payel
  • Profile picture of Payel Akhter Jyoti Nur

    Payel Akhter Jyoti Nur

    3 years, 10 months ago

    অখণ্ড কল্পনা

    ✍️পায়েল

    চারিদিকে নিঃশব্দ
    নিশিথের গভীরে ,
    ঝিঁ ঝিঁ পোকার আওয়াজ
    আরো অচেনা কিছু প্রকৃতির সুরে
    মনে হয় যেন কোনো বিশেষ আয়োজনে বিশেষ বাদ‍্যযন্ত্রে ….

    খোলা আকাশ এ জমে
    থাকা মিঁটিমিঁটি তাঁরার আলোয়
    মাঝে মাঝে মৃদু মৃদু বাতাস

    বসে আমি একা ,
    একাকিত্বের মাঝে কল্পনা নিয়ে
    ভীষণ নীরবে,,,

    এইযে তারাটা যেটা ভীষণ আলো দিচ্ছে নিজেকে কল্পনা করছি তাতে …
    পাশে বসে তুমি নিরবে আলো ছড়াচ্ছো
    এসব অহেতুক কল্পনায়
    আমার এই নিশিথের গভীরে

    অখন্ড কল্পনা তে ,
    হাতে হাত রেখে অজস্র গল্প
    অজস্রবার ভালোবাসি বলা
    অজস্র প্রতিশ্রুতি নিয়ে চলা
    হাত ধরে হেটে যাবো ক্লান্তি হীন শহরে ,
    যেখানে শুধুই তুমি আমি আর নিরবতা ,

    তোমার কাধে আমার মাথা রেখে
    জেগে রবো দীর্ঘ রজনী জুড়ে ..
    আমার কঁপালে আলতো করে এঁকে দিবে
    ভালোবাসা..

    6
    6 Comments
Skip to toolbar