Profile Photo

পি.কে. সরকারOffline

  • PKSarker
  • Profile picture of পি.কে. সরকার

    পি.কে. সরকার

    • 4 years, 6 months ago

    “ঘুণে ধরা বোধোদয়”
                – পি কে সরকার
    চেতনার মশাল আছে অমানিশার দখলে,
    ঘুণে ধরা বোধোদয় চেতনার কথা কয়।
    ঘন ঘোরে বিবেক আবেশ অসাড় ঘুণে,
    দুর নীতিকে’ দুর্নীতিপরায়ণও ঘৃণা করে।
    যদি নিজের সাথে ঘটে, তখন ঘৃণা বটে,
    চমৎকার বটে, নির্লজ্জতাও গুণ তবে।
    স্ববিরোধী দ্বিচারিতা হরহামেশা দৃশ্যমান,
    তমঃ গুণ চর্চা উন্নত আভিজাত্যের মান।
    মিথ্যা আর মিথ্যাভাষী চলছে ছন্দে ছন্দে,
    বেশ জমেছে আয়েশী চাতুরী নিজ স্বার্থে।
    অর্থ আর ব্যাভিচার সমান তালে চলছে,
    অমানিশা লজ্জায় মরে এরাই শ্রেষ্ঠ বটে!
    উদ্ভট এক মাদকতায় চিত্ত আবিষ্ট ঘোরে,
    অর্থ আর নিষিদ্ধ যৌনতা পরিপূরক বটে।
    সমাজের রন্ধ্রে রন্ধ্রে উঠছে লালসা বেড়ে,
    উৎসুক প্রাণের বেড়ে উঠা সেই সমাজেতে।
    চেয়ারের মোহে ক্ষমতার দাপটে অন্ধজনে,
    বিভোর আজি বিত্ত বৈভবের চরম নেশাতে।
    মাটি পানি বায়ুকেও ছাড় দিতে রাজি নয়,
    যা পায় তাই খায় তবু মনের ব্যামো না হয়।
    তবে কে নামিবে সমাজের এহেন নর্দমাতে,
    কুসংস্কার সংস্কারে দিবে ফিরে নূতন করে।

    8
    6 Comments

পি কে সরকার

 

“পি.কে. সরকার — শব্দের ভেতর মানবতা ও সমাজের গভীরতম সত্য খুঁজে চলা এক সমকালীন বাংলা লেখক।”

Skip to toolbar