-
“পাগলা ঘোড়া”
-পি.কে. সরকার
নবীন পথিক:
মনটা আমার পাগলা ঘোড়া,
লাগাম টেনে যাবে না থামা।
ইচ্ছেরা সব মিলেছে ডানা,
মন বলছে থামতে মানা।
প্রবীণ পথিক:
ঝড়ে যেনো যেয়ো না উড়ে,
মনকে রাখো নিয়ন্ত্রণে।
নিজের মাঝে মনকে রাখা,
নয় তো কাজ অতি সোজা।
নবীন পথিক:
বয়স তোমায় দিয়েছে ধোকা,
বলছো কথা বোকা বোকা।
আমার মন আমি জানি,
ঝড়ের আগে উড়তে পারি।
প্রবীণ পথিক:
বলছি না যে, উড়তে মানা,
বা কাটবো তোমার স্বপ্ন ডানা।
মনকে রাখো সীমার মাঝে,
সূতো যেনো না যায় কেটে।
নবীন পথিক:
আমার এখন অনেক তাড়া,
স্বপ্ন মোর আকাশ ছোঁয়া।
ছুটবো আমি দিক বেদিক,
কিসের আবার লক্ষ্য ঠিক।
প্রবীণ পথিক:
ঠিক আছে বাছা,
দিবো না বাঁধা।
তবু বলছি সেই কথা,
মনকে বাঁধা নয় তো সোজা।
নবীন পথিক:
অনেক ছুটে অবশেষে,
ফিরছে যখন ক্লান্ত হয়ে।
দেখতে পায় নে বৃদ্ধটারে,
কোথায় গেলে পাবো তারে?
নবীন তখন প্রবীণ বেশে,
ক্লান্ত হয়ে পড়লো বসে।
যেথায় সেই প্রবীণ ছিলো,
সেথায় সে থমকে রইলো
বলছে সময় মুচকি হেসে,
তোমার তরে জায়গা ছেড়ে,
সে চলে গেছে পরপারে।8 Comments-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 26 September 2021 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
পি কে সরকার
“পি.কে. সরকার — শব্দের ভেতর মানবতা ও সমাজের গভীরতম সত্য খুঁজে চলা এক সমকালীন বাংলা লেখক।”
Friends
Nayem Hasanat
@nayem75
Hafizur Rahman shakil
@shakilahamed72gmail-com
অমিত
@amitroy
মুনতাছির আহমেদ
@moontasirahmed
Kazi Adam
@kaziadam
মোঃ মাহফুজুর রহমান
@nnxnsnmfkfkkgmail-com
মো: নাজমুল আখতার
@faith
Khondkar Mostaque Ahmed
@mostaque
Kazi Fahim hossin
@fahim6542



অভিনন্দন।