-
পি.কে. সরকার is with Kobita and 18 others
” মধ্যবিত্ত সমাচার ”
-পি.কে. সরকারছয় জনের সংসার,
রমনী কান্ত কর্তা তার।
সূর্যোদয় থেকে সূর্যাস্ত,
একটু সুখের আশায় সদা ব্যস্ত।
সারাদিন শেষে ক্লান্ত দেহে,
কষ্টের সুখ কোনো দিন সঙ্গে আসে,
কোনো দিন আনতে নাহি পারে।এ কাজ ছেড়ে, ও কাজ ধরে,
তবু সুখের দেখা মিলে না রে।
শত কষ্টে সাজানো সংসার খানি,
ক্লান্ত সে টেনে টেনে ঘানি।
আর পারিনে উচ্চমূল্যের বাজারে,
কেমনে ফোটাবো হাসি সোনারে??
এই ভেবে ভেবে রমনী কান্ত,
একদিন হয়ে গেল চির শান্ত।হঠাৎ পিতৃ বিয়োগে…
সমস্ত ভার আসে খোকনের কাঁধেতে,
সে সংসারের বড় ছেলে যে।অষ্টম শ্রেণির ছাত্র যখন,
খোকনের লেখাপড়া বাদ পড়ে তখন।
ছোট্ট খোকন সোনা…
পাঠশালার পাঠ চুকে,
সংসারে যায় ঢুকে।
কষ্টের স্বল্প উপার্জনের টাকায়,
ভরে না পুরু পেট থাকে অর্ধেক ফাঁকায়,
বাজারে বেজায় আগুন যে ভাই।একদিন…
বাজারের থলে শূন্য হাতে ফিরে,
মা অশ্রুসিক্ত কণ্ঠে বলে,
আজ বোঝি খাওয়া হবে না রে।
খোকন সোনা কাঁদোকাঁদো হয়ে বলে,
মা, কাল কিস্তি আছে যে……সততা বিত্ত যার,
মধ্যবিত্ত নাম তার।
অভাবে স্বভাব নষ্ট করতে জানে না যে,
মধ্যম শ্রেণির মনুষ্য নামক প্রাণী সে।এভাবেই কেটে যায়…
আজ না হয় কাল সুখ আসবে তার।
কিন্ত…
সুখ পাখি ধরা দেয় না কেনো?
এই ভেবে হয় না রাতে ঘুমানো।বেশ কিছু বছর বাদে,
সহপাঠীরা সফল হয়ে ফিরে।
একলা খোকন,ক্লান্ত তখন,
সংসারের ঘানি টেনে।
ধীরে ধীরে খোকন সোনা,
ভুলে যেতে থাকে সুখের দিন গোনা।
নিঃস্ব খোকন…
বলছে কথা নিজের সাথে নিজেই তখন।হঠাৎ একদিন….
বলা বলি করছে সবে,
খোকনা না কি পাগল হয়েছে।
লিখছে নাটক, গায়ছে গান,
পাগলের কথায় দিও না কান,
চলো সবে…
যে যার কাজে যান।খোকনের আর হয় না কোনো ভাবনা,
পায় না তার হাসি কান্না।
পৃথিবী যায় নি থেমে,
তার কথা কেউ রাখেনি মনে….!!!15 Comments
পি কে সরকার
“পি.কে. সরকার — শব্দের ভেতর মানবতা ও সমাজের গভীরতম সত্য খুঁজে চলা এক সমকালীন বাংলা লেখক।”
Friends
মোঃ মাহফুজুর রহমান
@nnxnsnmfkfkkgmail-com
মো: নাজমুল আখতার
@faith
Khondkar Mostaque Ahmed
@mostaque
Kazi Fahim hossin
@fahim6542
শাহ্ আলম আল মুজাহিদ
@shahalam
নাদিম হোসাইন
@nadim-hossain
Latifur-rahman-Pramanik
@latifur-rahman-pramanik
afrida-jahar
@afrida-jahar
আমীর হামজা (লাম)
@amit



চমৎকার কবিতা!