-
“নিষিদ্ধ তবু আকৃষ্ট”
— পি কে সরকারমানুষগুলোর নিষিদ্ধ কর্মকাণ্ডের প্রতি আকৃষ্ট হওয়ার প্রবণতা দিনকে দিন বেড়েই চলেছে।
সুদ খাওয়া মানা, কিন্তু সুদ খেয়েই যাচ্ছে।
ঘুষ খাওয়া মানা, ঘুষ চলছেই, ঘুষ ছাড়া কোনো কাজই ঠিক ঠাক হচ্ছে না, ঘুষ খাওয়াটা এখন অনেকটাই অধিকারের মত হয়ে গেছে।
:
মিথ্যা বলা পাপ, কিন্তু মিথ্যা বলেই চলেছি। আর মোবাইলে তো যত্রতত্র মিথ্যার হিড়িক লেগেছে।
মাদকসেবন মানা, কিন্তু বাইক হাকিয়ে শত শত মাইল পাড়ি দিয়ে, ঝড়-বৃষ্টিকে মাথায় নিয়ে ভক্তি ভরে মাদকরস সেবনে ছুটে আসছে প্রতি নিয়ত।
:
পরকীয়া নিষিদ্ধ হওয়ার কারণে আকৃষ্ট হওয়ার প্রবণতা উর্ধ্বগামী। নিজে জড়িয়ে গেলে ঠিক আছে কিন্তু অন্যের ক্ষেত্রে খুবই গর্হিত কার্য। বিলাসী জীবনের আশায় অনৈতিক কাজে সমাজ ক্রমেই সংঘাতের দিকে ধাবিত হচ্ছে। তাতেই বা কি যায় আসে- এ মনভাবের সংখ্যাও নেহাত কম নয়। পরকীয়া কাম বিলাসী জীবনের উচ্চ চাহিদার বহিঃপ্রকাশ। নিষিদ্ধ তবু আকৃষ্ট।
:
সমাজে বসবাসরত মনুষ্যজাতি নামক প্রাণীর সিংহভাগের নিজের কৃতকর্মের ভুল ত্রুটি গুলোকে ত্রুটিশূন্য মনে করা স্বভাবে পরিনত হয়েছে। অন্যের ত্রুটি ধরতে মানুষ যতটা সক্ষম, নিজের ভুল ধরতে ততটাই অক্ষম। আর এ কারণে, সমাজে নিষিদ্ধ কর্মকাণ্ডের চলমান গতি, সৃষ্টির শুরু থেকে অদ্যাবধি গতিশীল রাখতে এবং সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে মনুষ্য নামক প্রাণীটি রেকর্ড ভাঙ্গাগড়া করেই চলেছে…..।
:
জীবন যতই আধুনিক হচ্ছে ততই আরাম প্রিয় হয়ে যাচ্ছে। আর ভার্চুয়াল সুখের মোহে মন্দ-ভালোর পার্থক্য ভুলে যাচ্ছি। শুধু নিজে সুখি হতে চাই, সমাজে কি প্রভাব পড়ে পড়ুক! এহেন মানসিকতা থেকে উত্তরণের দায় পরিবার, সমাজ, রাষ্ট্র এড়াতে পারে না।
:
ওরা থামবেনা…..
ওরা থামতে শেখেনি…
ওরা শুধু অন্যকে থামতে বলতে পারে, আর নিজে চলতে জানে,পারে…
এভাবেই ব্যক্তি থেকে পরিবার, সমাজ, রাষ্ট্রে ছড়িয়ে পড়ছে বিভিন্ন কৌশলে অপরাধ। যা ক্রমে ভয়াবহ রুপ নিতে চলেছে।
:
লাগাম টেনে ধরতে হবে নিজ নিজ অবস্থান থেকে। ব্যক্তিকে বাদ দিয়ে রাষ্ট্র নয় ঠিক রাষ্ট্র ছাড়া ব্যক্তি অসহায়। সুতরাং নিজের স্বার্থে, পরবর্তী প্রজন্মের স্বার্থে নিজেকেই পাল্টে ফেলি। নিজেকে বদলানো খুবই কঠিন কাজ। নিজের থেকেই শুরু করি- “হবো না নিষিদ্ধ কর্মে আকৃষ্ট।”7 Comments
পি কে সরকার
“পি.কে. সরকার — শব্দের ভেতর মানবতা ও সমাজের গভীরতম সত্য খুঁজে চলা এক সমকালীন বাংলা লেখক।”
Friends
মোঃ মাহফুজুর রহমান
@nnxnsnmfkfkkgmail-com
মো: নাজমুল আখতার
@faith
Khondkar Mostaque Ahmed
@mostaque
Kazi Fahim hossin
@fahim6542
শাহ্ আলম আল মুজাহিদ
@shahalam
নাদিম হোসাইন
@nadim-hossain
Latifur-rahman-Pramanik
@latifur-rahman-pramanik
afrida-jahar
@afrida-jahar
আমীর হামজা (লাম)
@amit


অনন্য