Profile Photo

পি.কে. সরকারOffline

  • PKSarker
  • Profile picture of পি.কে. সরকার

    পি.কে. সরকার

    4 years, 6 months ago

    “দুর্বার বিজয়”
           — পি. কে. সরকার
    শহিদের রক্তে কেনা,
    লাল সবুজের পতাকা।
    মা বোনের সম্ভ্রমে কেনা,
    প্রিয় মানচিত্রটা।
    ১৯৭১, বৃহস্পতিবারে,
    ডিসেম্বর ষোলোতে,
    নতুন সূর্যোদয়ে,
    স্বমহিমায়, স্বগৌরবে,
    প্রাণের বাংলাদেশ,
    পৃথিবীর বুকে হাসে।
    মুক্ত পাখি মধুর সুরে,
    বিজয়ের গান করে,
    বিজয়ের উল্লাসে।
    পরম সুখে ফুলেরা ফোটে,
    বিজয়ের সৌরভে,
    বিজয়ের উল্লাসে।
    নদী ছুটে সাগর পানে,
    বিজয়ের গৌরবে,
    বিজয়ের উল্লাসে।
    লাল সবুজের পতাকা উড়ে,
    হিমালয় চূড়াতে,
    বিজয়ের উল্লাসে।
    বাংলা হাসে মহাকাশে,
    বাঙালি হাসে পৃথিবী জুড়ে,
    বাংলাদেশের বিজয়ে।

    11
    6 Comments

পি কে সরকার

 

“পি.কে. সরকার — শব্দের ভেতর মানবতা ও সমাজের গভীরতম সত্য খুঁজে চলা এক সমকালীন বাংলা লেখক।”

Skip to toolbar