Profile Photo

পি.কে. সরকারOffline

  • PKSarker
  • Profile picture of পি.কে. সরকার

    পি.কে. সরকার

    4 years, 6 months ago

    “বয়সের বাতিক”
    — পি. কে. সরকার
    : আজ কালকের মেয়ে ছেলে,
    কথা নাহি শোনে।
    শুধুই দুষ্টামি করে,
    গুরুজনের কথা চলে না মেনে।
    : আপনাদের সময়ে,
    আপনারা সকলে,
    চলেছেন তবে,
    গুরুজনের মতামতে,
    দুষ্ট কি কেউ ছিলো নে?
    : বেয়াদবের দলে,
    মুখের উপরে কথা বলে,
    তোমাদের মত আমরা ছিলেম নে।
    : এটাই তো স্বাভাবিক…
    কেউ কারো মত হয় নে।
    : বেতমিজের দলে…
    সারা দিন বাইকে,
    টো টো করে ঘুরে ফিরে,
    সেই তো আবার গৃহে ফিরে,
    মাকে বলো ডেকে,
    খিদে লেগেছে, খেতে দে।
    খাওয়া শেষে,
    মোবাইল খান হাতে নিয়ে,
    মাথা খান নিচু করে,
    সময়ের পর সময় দিলে..
    …. শেষ করে।
    লেখা পড়া লাটে তুলে।
    : তোমাদের যুগে..
    দেখনি এ সব চোখে,
    ব্যাকডেটেড তোমরা সবে।
    : আমরা যা দেখেছি,
    তোমরা তা দেখনি।
    : এ কথা খানও সত্য বটে।
    কিন্তু তোমরা সবে–
    সাদা কালো ছিলে,
    এনালগ যুগে।
    আমরা এখন ভার্চুয়াল যুগে,
    সবাই চলেছে….
    ভাইরাল, ভাইরাল খেলা খেলে।
    : ঠিকই বলেছো বাছা…
    আমরা ছিলেম সাদা কালোতে,
    ভুল করে,
    ঢুকে পড়েছি তোমাদের যুগে।
    দুই শতাব্দির পথিক মোরা,
    নয় তো রঙিন, নয় তো সাদা,
    আমরা হলেম রংচটা।
    : সময়ের কারসাজিতে,
    এলো মেলো বয়সে,
    চলতে হয় অভিযোজনে।
    পরিবর্তন আসে, চলে,
    চলে যায়, নতুন আসবে বলে।
    সেকাল-একাল,
    সময়ের চাল…
    চলবে, চলমান…

    12
    3 Comments

পি কে সরকার

 

“পি.কে. সরকার — শব্দের ভেতর মানবতা ও সমাজের গভীরতম সত্য খুঁজে চলা এক সমকালীন বাংলা লেখক।”

Skip to toolbar