Profile Photo

পি.কে. সরকারOffline

  • PKSarker
  • Profile picture of পি.কে. সরকার

    পি.কে. সরকার

    • 4 years, 8 months ago

    “হু হু মন উচাটন”
    –পি কে সরকার
    হু হু মন উচাটন…
    কি খোঁজে সারাক্ষণ?
    বোঝতে পারে না উদাসী এ মন।
    চৈত্র দিনে চৈতালি বায়ে,
    ধু ধু প্রান্তর হু হু মনে;
    খোঁজে, কিছু একটা নেই, নেই।
    জনম জনমের ছিলো পরিচয়;
    বিষন্নতা গ্রাস করে,
    বহুত মনে করতে চায় এ মন,
    পারে না, শুধুই মনে হয়,
    কিছু একটা নেই,
    কিন্তু এই ভুলো মনটার মনেই পড়ছে না।
    এলোমেলো চঞ্চল হাওয়াতে,
    মন হারিয়ে…
    কোনো দূর অচেনাতে,
    অদৃশ্য স্বপ্নের পিছু নিয়েছে,
    আমাতে মন নেই,
    কোথা খোঁজে ফিরে তোমাকে?
    উদ্দেশ্যহীন আনমনা চলতে চলতে,
    মেঘের বাড়ি চলে আসে কিন্তু…
    না, পায়নি খোঁজে। তপ্তকাঞ্চন,
    শুষ্ক প্রান্তর… হু হু করা মন,
    উড়ে চলা পথের ধূলো,
    উড়ে চলা শিমুল তুলো….
    কোথায় কোথায় খোঁজেছি,
    তুমি কি স্বপ্ন? না স্মৃতির পেয়ালা;
    না কি অদৃশ্য, অস্তিত্বহীন পানপাত্র।
    মায়াবলে মোরে ঘায়েল করে;
    মরীচিকার মাঝে ফেলে। তুমি,
    কি খেলটাই না খেলছো মনোহারিণী?
    হৃদয় বাতায়নে মিষ্টি সৌরভ; চেনা লাগে খুব চেনা…
    অদৃশ্য মায়া। অনুভবে আবছায়া।
    আনচান হৃদয়ের আকুলতা,
    বাড়তে থাকে…
    রক্তবৃষ্টি মন আকাশে;
    অস্পষ্ট সুরে রাগিনী
    কখনও বেদনাদায়ক,
    কখনও অমিয় ধারা।
    কি অদ্ভূত মধুর বিষন্নতা ক্ষণকাল!
    দৃষ্টিবিভ্রমে না কর্ণকুহরে স্মৃতির পেরেক;
    কোন সে প্রেমশরাবে,
    হৃদয়কে তাড়া করে,
    স্মৃতির পানপাত্র হাতে আমায় উন্মাদ করো।
    হু হু মন উচাটন,
    কি খোঁজে সারাক্ষণ??

    16
    13 Comments

পি কে সরকার

 

“পি.কে. সরকার — শব্দের ভেতর মানবতা ও সমাজের গভীরতম সত্য খুঁজে চলা এক সমকালীন বাংলা লেখক।”

Skip to toolbar