Profile Photo

Rudraj PlabanOffline

  • Plaban
  • Profile picture of Rudraj Plaban

    Rudraj Plaban

    3 years, 8 months ago

    প্রেমের না’
    রুদ্রজ প্লাবন।

    তোরে নিয়ে পালিয়ে যাব
    ছেড়ে আমার না’
    না’ খানিরে বাইবো আমি
    বসবি যেথায় ছা’।

    রোদের ঝিলিক মিষ্টি লাগে
    পুড়ে উঠে গা
    ছইয়ের নিচে থাকবি তুই
    আমি বাইবো না’।

    লোকের কথন মনের কাঁদন
    আরতো সয় না
    এবার ঠিকই ভাসান
    দিব ভাসিয়ে আমার না’।

    প্রেমের লাগি মৃত্যু আজি
    লাগায় দো’রে ঘা
    সর্বহারা তোর লাগি রে
    কভু ছাড়বো না।

    মরার ক্ষিদে দেয় মোচড়
    গুলায় সারা গা
    তোর মুখের পানে চেয়ে
    তারে বলি যা।

    সুখ হারানো সুখ পিয়াসী
    সুখের সাথে আড়ি
    সুখের খোঁজ হারিয়ে গেছে
    কোথায় তার বাড়ি?

    দুখের সাথে করবো বাস
    সুখের করি সর্বনাশ
    তোরে ছাড়া একদিনো যে
    আমি বাঁচবো না।

    প্রেমে মত্ত পাষান ভূমে
    শ্রাবন ধারা বয়
    তোর বিহনে মনযে মোর
    সদাই মরে রয়।

    না’ খানিতে কমলা বাদাম
    পূবের হাওয়ার দোল
    ছইয়ের নিছে মিষ্টি হাসি
    মুখে মধুর বোল।

    নদীর রূপ মানবে হার
    এমন তার বাহার
    সেই তাড়নে মন আমার
    ছাড়লো বাড়ি ঘর।

    কিসের বাড়ি, টাকা-কড়ি
    কিসের লাগি সব
    তোর প্রেমেতে মাতলো মন
    হারালো যে বৈভব।

    শক্ত হাতে বাইবো না’
    ভাঙবো যত পাড়ি
    তোরে পেয়ে সুখি আমি
    দুখ গিয়েছে ছাড়ি।

    একটু ধর সবুর কর
    বাইতে দেরে না’
    মনের মানুষ সঙ্গে র’লে
    কিছুই হবে না।

    ঢেউয়ের সাথে জমবে ভারি
    বৈঠা দাড়ের খেল
    চুপটি করে থাকরে বসে
    আর নাইরে বে’ল।

    উঠবো গিয়ে তোরে নিয়ে
    অচেনা এক গাঁয়
    মাটির কোলে মায়ের মতন
    নদী মিশে যায়।

    নায়ের মাঝি আমি হলেম
    তোর প্রেমেরই তরে
    তাইকো মনে শান্তি পেলাম
    তোরে নিয়ে ঘরে।

    6
    8 Comments
Skip to toolbar