Profile Photo

shamsuddin harunOffline

  • pressmanbd
  • Profile picture of shamsuddin harun

    shamsuddin harun

    • 4 years ago

    শোনো হে বৃক্ষ শোনো হে ডাহুক
    শামসুদ্দিন হারুন

    ফলভারে নুয়ে পড়া বৃক্ষের কাছে জানতে চেয়েছি
    কি করে এমন ফলবতী হলে হে বৃক্ষ তুমি ?
    বৃক্ষ জানায়, নিখাঁদ প্রেমেই আমি হই ফলবতী
    মৌমাছি দেয় ভালোবাসা, আহার যোগায় ভূমি !
    ডেকে বলি, উদাসীন পাহাড় ওহে কি করে তুমি
    দৃঢ়তায় হয়ে থাকো ঋজু, কি করে থাকো ?
    : আমার আমিতেই বসবাস,আমাতেই থাকি ডুবে
    পাহাড় কিংবা পর্বত যে নামেই আমায় ডাকো। ডাহুকের কাছে প্রশ্ন ছিলো, কোথায় পেলে হে অবিনাশী
    ভালোবাসা, কি করে মরণ ডেকে আনো ব্যাকুল প্রেমে ?
    ডাহুক জানায়, বুকের ভেতরে একজনই শুধু থাকে
    তাকেই ধ্যান জ্ঞান জানি, তাকেই রাখি হৃদপিণ্ড ফ্রেমে।
    বৃক্ষ হে শোনো, শোনো হে পাহাড়, অনুঢ়া মৃত্তিকা, মৌমাছি
    শোন হে ডাহুক জানবাজ প্রেমের পাখি ।
    আমিও যে চাই অবিনাশী প্রেম, গ্রহণে ঢাকা চাঁদের আলো
    আমারই থাকুক আমি যারে স্বপনে ডাকি !

    4
    8 Comments
Skip to toolbar