Profile Photo

রফিকুল ইসলাম বাঁধনOffline

  • rafiqulislambadhon
  • ভালোবাসা মানে
    – রফিকুল ইসলাম বাঁধন

    ভালোবাসা মানে একই কথা বার বার বলা
    একই পথে অনর্থক চলা ।।
    ভালোবাসা মানে অবাস্তব স্বপ্নে মগ্ন থাকা
    একা থেকে ও যেনো নয় একা!

    ভালোবাসা মানে দুটি দেহে কেবল একটি মন !
    অসম্ভব দিব্যি খাওয়া যখন তখন
    ভালোবাসা মানে মান অভিমান কথায় কথায়
    হাজার স্বপ্ন বুনন নক্সী কাথায় ।

    ভালোবাসা মানে বিনিদ্র রজনী ভাবনায় কেবল একজন
    জগতে কেবল সে-ই একা খুব প্রিয়জন !
    ভালোবাসা মানে একটু দেখায় ও মেলে কি যে প্রশান্তি
    একটুকু ছোঁয়ায় কাটে মনের সব ক্লান্তি ।

    ভালোবাসা মানে কেবল তারই মঙ্গল কামনা সব সময়
    প্রতিটা দিনই যে তার সাথে কতো মধুময় !
    ভালোবাসা মানে চলতে চলতে পদে পদে জাগে নব ছন্দ
    কিছূতেই সে কখনো নয় একটুও মন্দ !

    ভালোবাসা মানে একটু ব্যথাও বুকে তখন পাহাড়সম ঠেকে
    চরম অভিমানে দুজনার পথ যায় দুদিকে-
    ভালোবাসা মানে বিশ্বাস আর আস্থার অপর নাম
    থোডাই কেয়ার চারপাশের বদনাম!

    ভালোবাসা মানে জীবন মরণের একবাক্যের শপথ
    কষ্ট আর পদে পদে বাঁধা বিপদ !
    ভালোবাসা মানে জীবনের সব কিছুর বিনিময়ে তুমি
    তাকে ছাড়া জীবন সাহারা মরুভূমি

    ভালোবাসা মানে স্বার্থ বিসর্জন প্রিয়জনের হিত স্বার্থে
    হার না মানা জগতের কোন অর্থে ।
    ।। পতেঙ্গা, চট্টগ্রাম।

    15
    12 Comments
Skip to toolbar