Profile Photo

Raghib ShahriyerOffline

  • raghibshahriyer
  • Profile picture of Raghib Shahriyer

    Raghib Shahriyer

    • 1 month, 1 week ago

    মরীচিকা
    আমি মরীচিকা দেখেছি,
    দেখেছি মরীচিকা ঐ ধূসর মরুর
    কর্কশতম প্রান্তে,
    যেথায় মরুবেদুইন দাপিয়ে বেড়ায়
    কত শত ভুল-ভ্রান্তে,
    তৃষাতুর বেশে ছুটে ছুটে শেষে
    প্রাণভ্রমরটা ক্ষান্তে।
    মায়া-মরীচিকা, শঠ প্রহেলিকা
    বৃথা সবই নিতান্তে।।
    আমি মরীচিকা দেখেছি,
    দেখেছি মরীচিকা ঐ সুরম্য
    অট্টালিকার শূণ্য কুঠুরিতে,
    যেথায় ভাঙাচোরা সুখ স্মৃতি
    হাতরায় দেয়ালের পোর্ট্রেটে,
    যেথায় মিথ্যে শ্রুতিতে,মোহ-মায়া রীতে
    প্রেম পুঁজি হয় নিলাম সিঁকেতে
    ত্যাগ-তিতিখা,সবই ঝুটা—ফিকা
    কাঁদে সেথা নিভৃতে।।
    আমি মরীচিকা দেখেছি,
    মরীচিকা দেখেছি ঐ পথের শিশুর জঠরের যন্ত্রণায়,
    তার রুগণ চক্ষু স্বপ্ন বোনে সহস্র প্রেরণায়,
    আজও রোগে-শোকে পথ্য জোটে না, জোটে না যে ভালো আহার
    বুকে জমে থাকে চাপা কষ্টের পাহাড়,
    স্বপ্নতারণা, সুখের বাসনা
    রঙিন দুনিয়ার সবই নাকি মানা—
    তাই তার ভাগে,রাগে-অনুরাগে
    জোটে প্রহার-যাতনা।।
    আমি মরীচিকা দেখেছি,
    দেখেছি মরীচিকা ঐ সমরযানের
    গগনবিদারী হুংকারে,
    যেথায় খুন-পিয়াসে লাশের মিছিল
    প্রতি ক্ষণে ক্ষণে বাড়ে,
    সাইরেন ধ্বনি, অনলতরণী
    বুঝি খোয়া গেল জীবনের মণি—
    যুদ্ধ সমর রণ ঘনঘোর
    তাকৎ-আলাপে ভিজিছে অধর,
    এত বিভীষিকা, বহ্নির শিখা
    দিনশেষে তার সবই মরীচিকা
    শান্তিকপোত খুঁজিয়া ফিরিছে
    সুকুনের কমলিকা।।
    লক্ষ জনম ঘুরিয়া পেয়েছি
    মানবজনম মোর—
    হেথায়-হোথায় যেদিকে তাকাই
    মরীচিকায় ধূসর,
    বলো আর কবে এক হবো সবে
    সাজাবো পৃথিবী শত
    কলরবে
    ভেঙেচুরে সব হবে চুরমার
    অকল্যাণের সুর।
    সুখের ধুয়াতে খেই তুলে নিয়ে
    ধরা হবে সুমধুর।।
    — রাগীব
    ১৫.০৮.২৬

    1
    2 Comments
    • আপনার লেখাটা পড়ে একদম হারিয়ে গেলাম, সত্যি এক গভীর বাস্তবতার চিত্র ফুটিয়ে তুলেছেন। এই মরীচিকার ভিড়ে আমরা কি আসলেই কোনোদিন সত্যিকারের শান্তি খুঁজে পাবো বলে আপনার মনে হয়?

    • আপনার লেখা এই শব্দগুলোর গভীরতা যেন হৃদয়ের অনেক না বলা সত্যকে নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছে, বিশেষ করে মরুভূমির সেই মরীচিকা ও জীবনের কঠিন বাস্তবতার চিত্রটি দারুণভাবে ছুঁয়ে গেছে। এমন সুন্দর ও ভাবনানির্ভর লেখনীর পাশাপাশি আমাদের এই গ্রুপে অন্যদের লেখাতেও লাইক বা কমেন্ট করে সক্রিয় অংশ নিলে আমাদের এই পথচলা আরও প্রাণবন্ত হয়ে উঠবে।

Friends

Skip to toolbar