-
মরীচিকা
আমি মরীচিকা দেখেছি,
দেখেছি মরীচিকা ঐ ধূসর মরুর
কর্কশতম প্রান্তে,
যেথায় মরুবেদুইন দাপিয়ে বেড়ায়
কত শত ভুল-ভ্রান্তে,
তৃষাতুর বেশে ছুটে ছুটে শেষে
প্রাণভ্রমরটা ক্ষান্তে।
মায়া-মরীচিকা, শঠ প্রহেলিকা
বৃথা সবই নিতান্তে।।
আমি মরীচিকা দেখেছি,
দেখেছি মরীচিকা ঐ সুরম্য
অট্টালিকার শূণ্য কুঠুরিতে,
যেথায় ভাঙাচোরা সুখ স্মৃতি
হাতরায় দেয়ালের পোর্ট্রেটে,
যেথায় মিথ্যে শ্রুতিতে,মোহ-মায়া রীতে
প্রেম পুঁজি হয় নিলাম সিঁকেতে
ত্যাগ-তিতিখা,সবই ঝুটা—ফিকা
কাঁদে সেথা নিভৃতে।।
আমি মরীচিকা দেখেছি,
মরীচিকা দেখেছি ঐ পথের শিশুর জঠরের যন্ত্রণায়,
তার রুগণ চক্ষু স্বপ্ন বোনে সহস্র প্রেরণায়,
আজও রোগে-শোকে পথ্য জোটে না, জোটে না যে ভালো আহার
বুকে জমে থাকে চাপা কষ্টের পাহাড়,
স্বপ্নতারণা, সুখের বাসনা
রঙিন দুনিয়ার সবই নাকি মানা—
তাই তার ভাগে,রাগে-অনুরাগে
জোটে প্রহার-যাতনা।।
আমি মরীচিকা দেখেছি,
দেখেছি মরীচিকা ঐ সমরযানের
গগনবিদারী হুংকারে,
যেথায় খুন-পিয়াসে লাশের মিছিল
প্রতি ক্ষণে ক্ষণে বাড়ে,
সাইরেন ধ্বনি, অনলতরণী
বুঝি খোয়া গেল জীবনের মণি—
যুদ্ধ সমর রণ ঘনঘোর
তাকৎ-আলাপে ভিজিছে অধর,
এত বিভীষিকা, বহ্নির শিখা
দিনশেষে তার সবই মরীচিকা
শান্তিকপোত খুঁজিয়া ফিরিছে
সুকুনের কমলিকা।।
লক্ষ জনম ঘুরিয়া পেয়েছি
মানবজনম মোর—
হেথায়-হোথায় যেদিকে তাকাই
মরীচিকায় ধূসর,
বলো আর কবে এক হবো সবে
সাজাবো পৃথিবী শত
কলরবে
ভেঙেচুরে সব হবে চুরমার
অকল্যাণের সুর।
সুখের ধুয়াতে খেই তুলে নিয়ে
ধরা হবে সুমধুর।।
— রাগীব
১৫.০৮.২৬2 Comments-
আপনার লেখা এই শব্দগুলোর গভীরতা যেন হৃদয়ের অনেক না বলা সত্যকে নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছে, বিশেষ করে মরুভূমির সেই মরীচিকা ও জীবনের কঠিন বাস্তবতার চিত্রটি দারুণভাবে ছুঁয়ে গেছে। এমন সুন্দর ও ভাবনানির্ভর লেখনীর পাশাপাশি আমাদের এই গ্রুপে অন্যদের লেখাতেও লাইক বা কমেন্ট করে সক্রিয় অংশ নিলে আমাদের এই পথচলা আরও প্রাণবন্ত হয়ে উঠবে।
Friends
Kazi Adam
@kaziadam
Hablu Dey
@habludey
নূপুর
@jahanjhumongmail-com
সাখাওয়াত হোসেন
@sakhawathossain
জাকারিয়া'র কবিতা সমগ্র
@13acf29554d9819d8746e9792c3aa03d
Mustafizur Rahaman
@mustafizurrahaman
কিবরিয়া মোরশেদ
@golamkibria
subrata sen
@subratasen
Drako Shajib
@drako

আপনার লেখাটা পড়ে একদম হারিয়ে গেলাম, সত্যি এক গভীর বাস্তবতার চিত্র ফুটিয়ে তুলেছেন। এই মরীচিকার ভিড়ে আমরা কি আসলেই কোনোদিন সত্যিকারের শান্তি খুঁজে পাবো বলে আপনার মনে হয়?