Profile Photo

A.H.M.Rashid ul HassanOffline

  • r@shidh@ss@n
  • Profile picture of A.H.M.Rashid ul Hassan

    A.H.M.Rashid ul Hassan

    3 years, 10 months ago

    অসুখ
    প্রকাশে অনিচ্ছুক অনুভুতিগুলো নিস্তব্ধতার সেলে বন্দী,
    আদতে বন্দী না স্বেচ্ছা নির্বাসন জানবার পাতক বোধদয় শুন্য থাকুক,
    সময় স্থবির এখন, চলমান কেবলই আত্মাহীন শব,
    বাস্তবতার কারেন্ট জালে আটক সমস্ত সু পরির্বতিত হয়েছে কু তে
    আমিও আশ্চর্যন্বিত হইনি,বরং আমি অপেক্ষাতেই ছিলাম
    কিছু মানবিক গুনাবলি পরিত্যায্য নয় একারনেই ক্ষোভ হয়, হয় ঘেন্না,
    কখনো কখনো অনাহূত অভিযোগও জমা হয়,
    কারনের উৎসে থাকা সেই চিরপরিচিত আমি, নিঃসংগ,বিধ্বস্ত,
    দোষী সাব্যস্তে শাস্তি একক হলে নিঃসংকোচে নত মস্তকে বিলীন হতাম,
    সেই সুখও নাম বদলে অসুখ হয়ে গেছে আত্মপক্ষ সমর্থনের প্রারম্ভেই।

    3
    3 Comments
Skip to toolbar