-
“অকারণের জন্য”
অকারণটা আজ কারন সাজে,
বসে সান বাঁধানো পুকুর ঘাটে।
টেনে নেয় আমারে চুম্বক হয়ে,
অসার হয়ে ধরা দেই তার হাতে।
কি ছাইপাঁশ ভেবে যাই অজান্তে,
অচেনা হাতের পরশ চিরচেনা কাঁধে।
রয়ে সয়ে দাঁড়াই সবকিছু ভুলে,
আসেনা ফাগুন বেলা ঘরের কোণে।
সব চেনার মাঝে অচেনা সজনে,
পদচারণায় মজে সারা উঠোনে।
কিংকর্তব্য বিমূঢ় হয়ে দেখি চেয়ে,
আমি সহি সকলি কিসের তরে!
ভবের এতো আপন দলে দলে,
ভরে গেছে আলেয়ার ধরা তলে।
চোখ ক্লান্তিতে বুঁজে আসে,
শক্ত সব শিরাগুলো নেতিয়ে পরে।
শ্রান্ত জল ছিটাও মোর প্রাণে,
এবার বিরাম চাই জ্বালাময় আঁখিতে।
ধরা দিতে চাইনা সে চুম্বক বলয়ে,
যেথায় থরে থরে সাজানো বেইমানে।“রুবা”
9 Comments
Friends
Ekhtiar Uddin
@ekhtiar2003
মো. আবু মোহাদ্দেস
@mohaddesh1967
Md Rizwan Shuvo
@md-rizwan-ullah-shuvo
Abrar Jahin Ratul
@abrar123
অর্পিতা ঐশ্বর্য
@orpita-oyshorjo
Abul Hasan Tuhen
@abulhasantuhen
শোয়েব ইবনে শাহীন
@abir-shoaib
Bishal Dey ( Niloy )
@bishal
পি.কে. সরকার
@pksarker



অকারনে কষ্ট পেয়ে কোন লাভ নেই কবি। শুভেচ্ছা নেবেন।