Profile Photo

rubaOffline

  • Ruba91
  • Profile picture of ruba

    ruba

    4 years, 7 months ago

    “অভিযোগ”
    রুবা”

    সংসার রূপে অভিযোগ গ্রহণ,
    আগে-পিছে হাঁটে বাঁকা চলন।
    ও বাড়ির বউটি বেশ মিষ্টি বলন,
    পোড়া কপালে করলাম কাঁটা বরণ।
    কথা তো নয় বিচুটি পাতা ধরন,
    হেঁটে হেঁটে করলাম শান্তির মরন।
    পরশী সব নানা কথা কয়,
    আমার জীবন এক দুঃখ গগণ।
    হুকা টানা ভুলে ভেবে যায় মৃন্ময়,
    কতো ভালো ছিলো মোর কুমার জীবন!
    খেয়ে দেয়ে ঘুমে কেটে যেতো প্রহর,
    কথায় কথায় বউ আজ ভবঘুরে কয়।
    সংসার সোড়গোলে বসবাস সারাক্ষণ,
    থামেনা কভু এ সংসারে রণ।
    বাচ্চারা অবিরত করে যায় ক্রন্দন,
    তারা নাকি হয়েছে আমার মতন।
    রাজপ্রাসাদে হয়না কভু সুখের কথন,
    দিন যায় রাত যায় ফুরায়না সময়।
    গালে হাত দিয়ে একমনে ভাবে কমল,
    কতো শান্তি ভরা ছিলো বাবার বসত!
    সেজেগুজে সারাদিন বাজাতাম নূপুর,
    মালায় গাঁথা হতো হাজার রঙিন ফুল !
    এতো কাজের পাহাড় নেই কোন তল,
    তার পিছে দৌড়ে দৌড়ে জীবনটা ‌অচল।
    বড়ো সাহেব বড়ো অফিস বড়ো বলন,
    ‌নিজের সংসারে আমি ভিখারী ধরন।
    নদী আর সাগর মিলে মিশে রয়,
    ছোট্ট কিছু হাত-পায়ে সঁপে দিলাম জীবন।
    এই ভেবে চুপচাপ দুজনেরে দেখে দুজন,
    দীর্ঘশ্বাসের পিছে ‌চলে অভিযোগ বর্ষণ।

    9
    8 Comments
Skip to toolbar