Profile Photo

rubaOffline

  • Ruba91
  • Profile picture of ruba

    ruba

    • 5 years ago

    অনুরণন
    “রুবা”

    ডায়রির পাতাগুলো খালি পরে আছে।
    লেখার টপিক আজকাল নেই,
    তুমি ছাড়া সবই নিষ্প্রাণ।
    ধূলোমাখা গল্পের সব বই,
    খুলতে গিয়ে বার বার থামি।
    বাগানে অনেক ফুল গন্ধ নেই,
    রংয়ের ও নেই কোন বাহার।
    পুরনো এলবামে তোমার ছবি
    দেখে চোখের জলে ভিজি।
    নিজের লেখা আবোলতাবোল গানে,
    এলোমেলো হাস্যকর সুর তুলি।
    লোকে বলে পাগল আমি,
    তোমাকে হারিয়ে আমি নাকি পাগলিনী।
    হারালাম যে ছিলে নাকি?
    না মেলা এ হিসাব আজও মেলেনি।
    তোমার ভরসার হাত এ হাতে তো রাখনি।
    বলোনি তো তোমার আমি,
    কিংবা আজ হতে আমার তুমি!
    তবে কেন চোখের জল মিছি মিছি?
    তুমিও আমার নও আমিও তোমার হইনি।
    আসলেই তাই?নাকি নিজেকে বুঝাই?
    চুপিসারে কোন গভীর ক্ষণে হারাই?
    কথায় কথায় কারণে অকারণে
    আনমনে তবু অবিশ্বাসের আহাজারি।

    7
    7 Comments
Skip to toolbar