Profile Photo

rubaOffline

  • Ruba91
  • Profile picture of ruba

    ruba

    4 years, 8 months ago

    “এই তো সেদিন”
    “রুবা”

    জানো চাতকটা বসেছিলো গাছের ডালে,
    কি রোদ আর দাবদাহ সয়েছিলো সে!
    আমি তাকে ডেকেছিলাম জল নিয়ে কাঁখে,
    কিন্তু সে শুকনো গলায় বললো,
    বৃষ্টি আসবে, আসবে আমাকে ভালোবেসে।

    এমনি করে দিন যায় মাস যায় ফুরিয়ে,
    আসি আসি করে মেঘ ঘুমায় নাক ডেকে,
    বৃষ্টিকে বুঝি আটকেছে আকাশ বজ্র হুঙ্কারে!
    চৈত্রের দুপুরে চাতকের দৃষ্টি বন্ধ হয়ে আসে,
    এমনি ক্ষণে বৃষ্টি হঠাৎ চুম্বন আঁকে তার ভালে!

    ক্লান্ত চাতক চোখ মেলে চায় আর কাঁদে অঝরে,
    কে তার জল মুছাবে বৃষ্টিও কাঁদে তার সাথে,
    বললো, চাতক এসো হে বন্ধু দাও জীবন রাঙিয়ে,
    ছিলেম সদা তোমার পরে পথ চেয়ে।
    হয়েছে আজ অপেক্ষার শেষ খুশি এলো জীবনে।

    মনে হয় এই তো সেদিন এভাবেই পাশে ছিলে,
    সেদিনও তুমি আমায় জড়িয়েছিলে যতনে,
    আজ কেন তবে এমন দেরী করে এলে!
    এসেছে মোর যাবার বেলা বিদায় বলো হেসে,
    বহুদিন পরেও রবে আমি শতো সুখ মিলনে।

    8
    8 Comments
Skip to toolbar