Profile Photo

সাকিব-উন-নবী দীপ্ত (নির্বাক)Offline

  • Sakib-Un-Nabi-Dipto
  • কবিতা ৫

    ১৭ আগষ্ট, ২০২২

    বুধবার

    শিক্ষক
    –

    একজন শিক্ষক, যেনো এক দুর্ভেদ্য দূর্গ,
    সেই দূর্গ, যে এত সহস্রকাল ধরে
    আগলে রেখেছে মানবতাকে।

    একজন শিক্ষক, হ্যাঁ একজন শিক্ষকই পারেন,
    এক গন্ড, বর্বর, হিংস্র প্রাণীকে
    মানবে রূপায়িত করতে।

    এক আদর্শ শিক্ষক, তিনিই সমাজের বাঁধাধরা, অন্ধত্ব, কুলোশতা,
    আর সব অসামাজিকতার নিরষন করে
    অসাধারণ এক তীব্রতাপূর্ণ, বুদ্ধিদীপ্ত জাতি গড়তে পারেন।

    তবে,এই শিক্ষক কে?
    তিনি কোথায় বিরাজমান?
    আজ, প্রায় উনিশটা বছর, প্রাতিষ্ঠানিক শিক্ষার ‘কারেন্ট জালে’ আটকা পরে ছটফট করছি,
    কই? সে শিক্ষককে তো পেলাম না,
    কথা হলো না তো তার সাথে,
    চোখে দেখলাম না তো তাকে!

    বরং, শিক্ষকরূপে দেখলাম যত ব্যবসায়ী।

    অষ্টম শ্রেণিতে এক কুরুচীপূর্ণ শিক্ষা-ব্যবসায়ী দেখলাম।
    সাইন্সে পড়তে যে নুন্যতম ফল,
    স্যারের টিউশনিতে না গেলে নাকি সে ফল করা সম্ভবই নয়।

    নবম শ্রেণির টিউটোরিয়াল, আর দশম শ্রেণির মডেল টেস্ট
    এ পরীক্ষাগুলিতে পাশ করে এস.এস.সি. তে বসতেও নাকি,
    স্যারের ঘরে টিউশনে যেতে হয়।

    দশম শ্রেণির পড়া নিয়ে সকলেই বেশ ব্যাস্ত।
    এর মাঝে একদিন খবর পাই,
    একজন স্যারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে।
    এক ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ।
    স্যার হলেন ছ’মাসের জন্য বহিষ্কার,
    আর,ছাত্রী আজীবন।

    কলেজ আর বিশ্ববিদ্যালয় জীবন থেকে অনেক আশা ছিলো।
    আশাহত হলাম তখন,যখন বুঝলাম
    দেশে যত ব্যবসায় প্রতিষ্ঠান, তত স্কুল নেই,
    আর পড়ার সিলেবাসটা যতই সুসজ্জিত হোক,
    তাতে মানুষ হওয়ার শিক্ষা নেই।

    মানুষ হলে হয়তো,
    ওই শিক্ষক তার ছাত্রীর তনে হাত বাড়াতেন না,
    মানুষ হলে হয়তো,
    ওই শিক্ষক টিউশন ফি-র দামে, ফল বেচতেন না,
    মানুষ হলে হয়তো,
    এই শিক্ষা ব্যাবস্থা চাকরি প্রাপ্তির উদ্দেশ্যে নয়,
    বরং, আরো দশটা চিন্তাশীল প্রাণিকে
    মানবতা শেখানোর উদ্দেশ্যে হতো।

    বি.দ্র: শিক্ষকতা পেশাটা কে আমার লেখায় কোনোভাবেই ছোট করতে চাই নি। শুধুমাত্র অযোগ্য, নামমাত্র শিক্ষকদের কিছু বাস্তবিক কর্মকান্ড, আমার অভিঙ্গতার আলোকে প্রকাশ করার চেষ্টা করেছি। শিক্ষকতা পেশা হিসেবে আমার কাছে আজও সবচেয়ে সম্মানজনক বলেই পরিচিত।

    9
    13 Comments
Skip to toolbar