Profile Photo

শারমিন আক্তারOffline

  • Sarmin
  • এখন শুধু মনে পড়ে তোমার কথা

    এখন শুধু মনে পড়ে তোমার কথা
    মনে পড়ে তোমার মায়াভরা বোবা চাহনি,
    তোমার অধরের কোনে লেগে থাকা দুষ্ট হাসি
    হৃদয় তুলিতে যেন আঁকা।
    আমার হৃদয়ের ভেতর কোন কার্বন পেপার নেই,
    যেখানে হুবহু তার কপি হতে পারে।
    বরং কতটা অস্পষ্ট ছায়া লক্ষ্য করি কেবলই
    মনে হয় এক ঝলক এলোপাতাড়ী ঝড়ো হাওয়া
    আমার মনের দেয়ালে আটকানো পোষ্টার উল্টাতে চাই
    তখনই তোমার স্পষ্ট ছায়াপটে আমার চেতনাকে সজাগ করি
    তবে আমার মনের গভীরে কোন সজাগ প্রহরী নেই যে,
    তোমার আবেগঘন চেতনা জাপটে ধরবে।
    কোন নিয়ন্রনকারী নেই যে, আমাকে শাষন করতে পারে
    সহসা চমকে কিমবা থমকে দিতে পারে
    অথবা অন্যকারো ছায়াপট ঘটতে পারে,
    এ সত্য আমার হৃদয় জুড়ে।
    আমি এই ভূমিসমীপে সম্পিত করেছি
    এ সত্য আমার প্রেম আমার ভালোবাসা
    আমি জীবনাতীত সুন্দরকে ভালোবাসি
    তোমার কথা মনে করে আমার সারাটা
    পৃথিবী যেন বিভোর হয়।
    তোমার কথা মনে করে আমার হৃদয়ের আবেগঘন
    গান কবিতা যেন জীবন পাই,
    দিনের আলোর শেষে পূর্বের সূর্য্যরশ্মি
    পশ্চিমে হেলে গিয়ে রজনী ঘনঘটা নেমে আসে,
    তার মাঝে পারি না চোখের আড়াল করতে,
    মনে পড়ে শুধু তোমাকে।
    সন্ধ্যা শেষে যেমন গোধুলী আসে,
    ঠিক তেমন আসবে হয়ত শেষে।
    কলমে:
    “শারমিন আক্তার”

    4
    7 Comments
    • শারমিন আক্তার, আপনার লেখা “আমার হৃদয়ের ভেতর কোন কার্বন পেপার নেই” কথাটি হৃদয়ে এক দারুণ গভীর ছাপ ফেলে যায়। আবেগের এই দারুণ প্রকাশভঙ্গিকে আরও প্রাণবন্ত করতে ছোট ছোট শব্দের গাঁথুনিতে মনোযোগ দিলে আপনার ভাবনাগুলো পাঠকের হৃদয়ে আরও বেশি স্থায়ী হবে।

      • ধন্যবাদ, এভাবে ছোট ছোট ভুল বা সঠিক বিশ্লেষণের মাধ্যমে তুলে ধরলে অবশ্যই আমি পারব।

    • মায়াভরা বোবা চাহনি আর দুষ্ট হাসির বর্ণনাটা খুব ভালো লাগলো।

    • আমার হৃদয়ের ভেতর কোন কার্বন পেপার নেই,
      যেখানে হুবহু তার কপি হতে পারে। এই লাইনটা ভীষণ গভীর । আপনার লেখনী খুব সুন্দর 🫶

    • স্মৃতির নীরব আলোয় প্রিয় মুখটি জেগে থাকে, আর তার মায়ায় হৃদয় প্রতিদিন নতুন করে গান হয়ে ওঠে…..🤍🖤

    • শারমিন আক্তার, আপনার লেখা ‘আমার হৃদয়ের ভেতর কোন কার্বন পেপার নেই’ লাইনটা সত্যি অসাধারণ, খুব মায়াবী লেগেছে আপনার পুরো ভাবনাটা।

Skip to toolbar