Profile Photo

Sayed Mohammad FaridOffline

  • sayedmohammadfarid
  • Profile picture of Sayed Mohammad Farid

    Sayed Mohammad Farid

    • 4 weeks, 1 day ago

    অহমিকার আয়না
    — সৈয়দ মোহাম্মদ ফরিদ।
    চট্রগ্রাম থেকে।
    যে হাতের একটি আঙুল অন্যকে নির্দেশনা দেয়,
    সে হাতের তিনটি আঙুল নিজেকে শুধরাতে বলে।
    কিসের এত অহংকার তোমার, কার কথা শুনে?
    যাকে তুমি তুচ্ছ ভাবো, সেও মানুষ এ ভুবনে।
    হয়তো সে অর্থবিত্তে তোমার চেয়ে কিছুটা কম,
    মানবিকতা আর পরোপকারে ফুরিয়ে যায়নি দম।
    নামে মাত্র মানুষ তুমি, আসলে তো অধম!
    কথায় কথায় অহমিকা, টাকার বাহাদুরি,
    কীভাবে করেছ অঢেল অর্থ, কী ছিল জাদুগিরি?
    আমি নির্লিপ্তভাবে তোমাকে দেখেছি পাশে শয়নে,
    আমি ব্যর্থ এ জীবনে, রাখতে পারিনি তোমায় সুনয়নে।
    তোমার অপরাধে আমিও অধম, সমভাগী এই পাপে,
    কিছুটা লোভ, কিছুটা সংকোচ আর ভয়ের তীব্র চাপে—
    ঘৃণার আগুন জ্বালাতে পারিনি, পুড়ছি সেই অনুতাপে

    9
    13 Comments
    • মানুষের অবৈধ শক্তিটা হলো তার অহংকারে। আর সেটা যে সাময়িক, এই কথা আমরা সকলেই জানি। কিন্তু আবার মাঝে মাঝে ভুলে যাই। নানা দাম্ভিকতার কারণে অপরের ওপর এই অহংকারের তাড়নায় জুলুম করে বসি। অথচ কখনও চিন্তাও করি না, এই দৌড় নিমেষেই ফুরিয়ে আসতে পারে। অসাধারণ লিখেছেন কবি…

    • অসাধারণ সুন্দর রচনাশৈলী

    • Sayed Mohammad Farid, আপনার এই লেখনীতে নিজেকে শোধরানোর যে গভীর আকুতি ফুটে উঠেছে তা সত্যিই মন ছুঁয়ে যায় এবং অনুতাপের এমন সাহসী প্রকাশ পাঠককে গভীরভাবে ভাবিয়ে তোলে।

    • কিসের এত অহংকার দারুণ লিখেছেন কবি

    • অহংকারের আয়নায় মুখ যতই উজ্জ্বল হোক, মানবিকতার অভাবে মানুষ নিজের কাছেই অন্ধকার হয়ে যায়…..🤍🖤

    • আয়নাটা যেন সবার আগে নিজের দিকেই ঘোরে😌

    • “যে হাতের একটি আঙুল অন্যকে নির্দেশনা দেয়, সে হাতের তিনটি আঙুল নিজেকে শুধরাতে বলে”—এই লাইনটা একদম মনের মতো হয়েছে। আপনার লেখাটা পড়ে অনেক বাস্তব একটা শিক্ষা পেলাম, খুব ভালো লিখেছেন।

    • দারুণ লাগলো।

    • নিজের বিবেকের মুখোমুখি হওয়ার মতো লেখা। ভালো লাগল, কবি।

Skip to toolbar