-
[“দহনবেলা”]
তুমি এমনভাবে পোড়ালে আমাকে,
অগ্নিশিখা নয়, যেন এক নীরব তুষারপাত—
যা বাইরে দেখায় শীতল, কিন্তু ভেতরে হাড়কাঁপানো ক্ষত।
পুড়তে পুড়তে এখন আমি এমন এক ছাই,
যার কোনো ওড়ার আকাশ নেই, কেবল পড়ে থাকা আছে।
ক্ষিধের চেয়েও বড় হয়ে দাঁড়িয়েছে গলার কাছে আটকে থাকা পাথর,
যখন থালায় রাখা কয়েকদানা সাদা ভাত—
স্মৃতিদের মতো বিস্বাদ আর ভারী মনে হয়।
এক গ্রাস অন্ন যখন মুখে তুলি,
মনে হয় যেন এক দলা বিষাদ গিলছি সজোরে।
চোখ থেকে ঝরে পড়ে অবাধ্য নোনা জল,
ভাতের থালায় আল্পনা আঁকে হাজার ফোঁটা অশ্রু।
তুমি নেই, অথচ তোমার দেওয়া দহনের স্বাদ—
প্রতিটি নিঃশ্বাসে, প্রতিটি গ্রাসে মিশে আছে।
বেঁচে থাকার এই আয়োজনটুকুও এখন
অসহ্য এক যন্ত্রণার নাম।[ সাব্বির হোসেন। ]
3 Comments-
-
@prithula ধন্যবাদ।❤️
-
-
Sabbir Hossain
Friends
আশরাফুল আলম রিশি
@rishi
ফরিদুল ইসলাম
@dailychandpursomoy
খালেদা আক্তার
@khaledaakhter
Kazi Adam
@kaziadam
area info
@areainfo
Mahiya Islam
@mahiyaislam
md.asaduzzaman ripon
@md-asaduzzamanripon
গোলাম ফারুক অভি
@enterprisesikder45gmail-com
02101988
@sahedahmed


ভাতের থালায় অশ্রুর আল্পনা—কী দারুণ করুণ অথচ সুন্দর একটা দৃশ্যকল্প!