-
কালাদানব
– শাহাদাৎ হোসেন ভূঁইয়াদানবের ঘুম ভাঙে প্রলয়ের পাটে,
রক্তিম ঘাসফড়িং ওড়ে শুধু মাঠে।
মেঘপঙ্খী দেবীর তরী ভিড়ে ঘাটে,
অমৃত রাখা থাকে সোনালী কাঠে।অনল-অক্ষি মেলে সে যে তাকায়,
কালান্তক ডানা দুটি বাতাসে ঝাঁকায়।
ধেয়ে আসে ঘোর আঁধার বনের ওপার,
চারিদিকে শুরু হয় মহা হাহাকার।রাগী খুকি ছুঁড়ে ফেলে রূপার মুড়ি,
উল্কায় রূপ নেয় খোকাদের ঘুড়ি।
রূঢ় সূর্য মাথার ওপর দেয় উঁকি,
সন্ধ্যা হলেই আলো দিয়ে যায় ফাঁকি।দানবের মা এলো মহাকাল নিয়ে,
কদিন পরেই বুঝি হবে তার বিয়ে।
পাহাড়ী ঈগল ভাজা সুবাসিত ঘিয়ে,
খেতে বসে সব যেন ভুলে গিয়ে।ভয়ে কাঁপে অরণ্যের সব টিয়ে,
বাঁচতে তারা চায় প্রাণ বাজি দিয়ে।
দিঘির পাড়ে বসে সভা পণ্ডিত নিয়ে,
দানব নাশের ফন্দি আঁটে সবাই মিলে।1 Comment
Friends
আসাদুজ্জামান মানিক
@asadujjamanmanik
shamsul haque howlader
@shamsulhaquehowlader
Dr Kazi Anowar Hossain Baghabaro
@drkazianowarhossainbaghabaro
এস এম সামিউল ইসলাম রাতুল
@ratulsamiulislamgmail-com
Syed Farah
@syedfarah
AdabenTatali
@adabentatali
Sharbanam Gupta
@sharbanam-gupta
চাঁদ সদাগর
@chand_sodagor
অভিমানী মন
@ovimanimon

আপনার লেখা এই কবিতাটির ‘উল্কায় রূপ নেয় খোকাদের ঘুড়ি’ লাইনটি বেশ অন্যরকম আর দারুণ লেগেছে। পুরো কবিতাটা পড়ার সময় মনে হচ্ছিল একটা কাল্পনিক জগতের গল্প দেখছি, খুব ইন্টারেস্টিং লেগেছে বিষয়টি। গ্রুপটিকে প্রাণবন্ত রাখতে মাঝে মাঝে অন্যদের লেখা পড়ে লাইক বা কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না, এতে সবাই এনকারেজড হয়।