Profile Photo

Dr. Shaheen MahmudOffline

  • Shaheen
  • Profile picture of Dr. Shaheen Mahmud

    Dr. Shaheen Mahmud

    • 4 years, 10 months ago

    বিষাদ-মধুর বিকেল
    ********************
    লালিমার আবীর মেখে বিকেল নেমেছে চুপিসারে;
    যেখানে মানুষ-মনে মৌনতা অভিমান করে-
    যেখানে অতীত যুগ, ব্যস্ততা- চায় অবসর,
    ফেলে আসা রাত-দিন, কথামালা, বিগত বাসর-
    নিস্পৃহ সময়ের পায়ে এসে যেথা থমকালো…
    বিষাদ-মধুর এ সময় কি কিছু বলে গেলো!
    .
    এখানে জীবন তার ডানাদু’টো রেখে বিশ্রামে,
    অনন্ত বিভাবরী বুকে নিয়ে- দু’পলক থামে,
    বলে যায় কানে কানে, “এসবই তোমার!
    সূর্যের ম্লান আলো, নিঃশব্দতা, এ অচিন্ দুয়ার,
    চেনা পৃথিবীর মাঝে অচেনার পরিচয় যেটুকুই পেলে;
    এসবই তোমার-
    যা ধরা দেয় বিষাদ-মধুর এই নীরব বিকেলে।”
    .
    সামনে অসীম পারাবার,
    সব পথে ঠাঁই নেয়- কুয়াশারা ধূসর, অপার।
    মোহের ছায়ার মতো ঘিরে ধরে, ভালোবাসা তার-
    পায়েতে জলের ছোঁয়া বলে যায় নিভৃতে আবার,
    “আমরা তোমারই আছি…….
    তোমার শ্রান্ত প্রাণে মুছে দিতে অতীত অশুচি;
    অপেক্ষা নিয়ে গেছে- বহু দিন, বহু বহু কাল,
    কত পাতা ঝরে গেছে,
    কত তারা খসে গেছে,
    কত ঝড় হারিয়েছে জানে মহাকাল।
    তবুও ভেবেছি শুধু- কবে কোন বিষাদ-প্রহরে,
    তোমার পায়ের ছাপ এঁকে দেবে, ছুঁয়ে দেবে-
    তোমার জন্যে গড়া একা-প্রান্তরে।”
    .
    দিনের-রাতের সীমা যে সময়ে হয় এলোমেলো-
    বিষাদ-মধুর এই বিকেলেই সে সময়টা এলো।
    দিগন্তে চেয়ে দেখি….চেয়ে থাকি….
    কান পেতে শোনা যায় সীমানাকে পেরোনোর ডাক,
    চেয়ে চেয়ে দেখি পৃথিবীর স্নেহ, মায়া- হতবাক,
    দিবসের রুদ্রতা যে স্নেহে বিহ্বল হলো;
    কোমল যে লালিমায় পরাজিত রজনীর কালো।
    যে আলোর ক্ষয় নেই, লয় নেই,
    জানে না বিদায় দিতে-
    জানে না কোথায় শুরু, কোথা অবসান-
    শুধু চায়- অসীমের সাথে যাক চিরতরে মিলে যত
    – অনন্ত প্রাণ।

    15
    12 Comments

Friends

Skip to toolbar