Profile Photo

শরীফ এমদাদ হোসেনOffline

  • Sharif-Emdad-Hossain
  • ফাঁদ
    — শরীফ এমদাদ হোসেন

    এ মৃত্তিকাবাসে জনম জনম চেয়ে দেখি
    দেখে যাই রাত্রির আঁধার ঠেলে উঁকি মারে
    ক্ষয়ে যাওয়া চাঁদ, আকাশের তারা
    জেগে থাকা পেঁচা
    অথচ জানেনা আকাশ, জানেনা রাত্রির অন্ধকার
    শুকতারা ডুবে গেলে পর
    আলোয় আলোকিত ভোর কড়া নাড়ে পূবের দরজায়
    গাছেদের পাতায় পাতায় ঝিলিক মারে ক্ষণিকের রংধনু।

    জীবন জীবনের কাছে, করে বন্দীর বিনিময়
    সময় সময়…Read More

    2
    1 Comment
  • হাতছানি
    –শরীফ এমদাদ হোসেন

    সত্যি তোমার অবহেলায় ডিপ্রেশনে কাটিয়ে বেলা
    সুখ হারানো সেই ছেলেটির চাঁদের মত বদন খানি
    মলিন মুখো রোজ দেখি যেই জেগে ওঠে স্মৃতির ভেলা।

    কী টলমল দেহের ভাঁজে ময়ুর পেখম দুলিয়ে হাঁটা
    কী মোহময় প্রান্ত ছুঁয়ে হাঁটা তো নয় কেবল ছোটা
    পরাণ খুলে গাইতো সে গান, “অসীম তোমার নীল আকাশটা।”

    সেই ছেলেটি হাসছে না আজ,…Read More

  • এসো কমরেড
    ===============
    — শরীফ এমদাদ হোসেন

    কমরেড,
    বেদনাহত হলে কার কাছে যাবো
    কোথায় শুকাবো অন্তর জ্বালা!
    চলো রাত্রি নামবার আগে প্রান্তরে বুনি
    ভালোবাসবার বীজ
    চলো ছন্নছাড়া আবেগ রেখে আসি কুয়াশায়
    আকাশের বিশালতা নিশ্চয়ই ঢেকে দেবে যাবতীয়
    কান্না আমাদের।
    কমরেড, এজন্যই কান্না সাজে না কখনো কখনো-

    দুঃখী বিলে ধানচারা সারহীন বাড়ে না…Read More

  • স্বপ্নের দাম
    ==============
    — শরীফ এমদাদ হোসেন

    আমি এক স্বপ্ন মানুষ
    কেবল দুঃস্বপ্নেই বেঁচে আছি
    বৃথা গেলো সব আয়োজন প্রত্যাশার গান
    হলোনা আর অসাধারণ এই তাপিত জীবন

    হলো আর কই ফুল কই পাখি কই
    কোথায় উৎসের নদী তরুবীথি গিরিপথ
    উতলা ভূমি গমনের শেষ অবধি
    ব্যর্থতার সিঁড়ি ভাঙি হররোজ কস্তূরীর খোঁজে
    দাবানলে ঝরে পড়ে হৃদয়ের সঞ্চিত ঘাম
    কী দিয়ে মা…Read More

    3
    1 Comment
  • না চাওয়া
    ========/ শরীফ এমদাদ হোসেন
    দূরের স্টেশনে ছুটছে গায়েবি ট্রেন–
    রাতের দুঃখ শেষে চোখের খেয়াযানে ভেসে
    মিথ্যে হুইসেলে পাখিরাও কেঁদে ওঠে
    বুকের গভীরে তবু স্বপ্নের বাতিঘর

    আড়ষ্ট হতে হতে দুরন্ত ঘূর্ণি থামালে মনের
    অকস্মাৎ থামে যদি সময়ের চাকা
    ট্রেন থেমে যাবে পৃথিবীর
    ইচ্ছেরে তাই জলাঞ্জলি দিতে চাই না আর
    :::::::::::::::::::::::::::::::::::…Read More

    3
    1 Comment
  • সাক্ষী
    – শরীফ এমদাদ হোসেন

    প্রমত্ত পদ্মা আর জলতরী কোথায় পাবো?
    কোথায় পাবো মেঘ আর ইলশে গুড়ি, কুবির মাঝি
    সাত আসমান ভর করে আসা অভাবের সংসারে
    নদীই যেখানে ছিল বাঁচবার একান্ত আশ্রয়
    সে নদীই ভাসালো কতো শহর বন্দর জনপদ
    সে নদীই আজ মুখ লুকিয়েছে প্রায় বালুকা বেলায়।
    তবু যতটুকু রোশনাই ছিলো বাকী
    আজ তার বুকের ওপরে সাঁকো
    বিজলীর মতো পার হয় ও…Read More

    2
    1 Comment
    • সভ্যতা এগিয়ে যাচ্ছে হারিয়ে যাচ্ছে নান্দনিকতা!

  • প্রত্যহ প্রতিরোজ
    ===============
    শরীফ এমদাদ হোসেন

    আহা! এই হৃদয়ের রঙ নিয়ে
    বাতাস উদাস যদি হয়, আকাশ আলো
    ফাগুনের কুহু কাকলিতে
    নতুন জন্মের স্বাদে দুঃস্বপ্নকে চায় মুছে দিতে
    তাহলে কি আমাদের জীবনের চলা
    তুমুল রাজনীতি তোষামোদি সত্য মিথ্যা বলা
    ভূত্বকের উচু ঘরে হিম বসবাস
    অজস্র সুখ ভোগ আনন্দ বিলাস
    সময়ের বাঁকে পড়ে
    খসে পড়ে যাবে এক…Read More

    1
    1 Comment
    • যদি থামে তার গতি কখনো সম্মুখে বাধে মধুমতি
      কলকল ছলছল না হোক বিচ্যুতি
      যদি এই তুমুল যৌবন দিন
      সকালের রোদের মতন হয় বিকেলের ছায়ায় মলিন। সুন্দর।

  • চড়াই উৎরাই
    ===========
    — শরীফ এমদাদ হোসেন

    দেখো, কেমন যেন থমকে আছে সবকিছু
    বাতাসের গতি, নদীর প্রবাহ, মেঘের আনাগোনা
    থমকে গেছে রোদের দুপুর, চলমান সময় —
    এমন করে চললে, চলবে কেমন করে
    স্বপনের ইঙ্গিতে দেখো তো কোনো মুগ্ধ পাঠ আছে কিনা, যা কিনা জাগাতে পারে নিথর নিস্তব্ধ পৃথিবীকে

    দেখো, দিগন্তের বর্ণচ্ছটায় যা কিছু দেখি, রূপে অরূপে, রং…Read More

  • জীবন নামের রেলগাড়িটা
    – শরীফ এমদাদ হোসেন

    জীবন নামের রেলগাড়িতে সব মানুষের চড়া
    কখনো হয় খুব মজাদার কখনো হয় কড়া ।
    সোনার চামচ মুখে নিয়ে কেউ আসে এ ধরায়
    কেউ হাসে কেউ স্বপ্নবোনে কেউ চোখে জল ঝরায়
    আমিও এখন একলা একা, রোদ দেখে যাই রোজ
    কপাল পোড়া কেউ দেখেনা, কেউ করে না খোঁজ।
    বুকের কাছে উতলে ওঠে, সকল দুঃখ ব্যথা
    যাই না এখন কারো নিকট কইনা কোনো কথা।…Read More

  • ভাবতে চাই
    – শরীফ এমদাদ হোসেন

    ওই যে দূরের রাস্তা ধরে চৈত্র শেষে বৈশাখ
    আগুনের হল্কা নিয়ে ধীর পায়
    পোড়াতে পোড়াতে যাচ্ছে হৃদয়
    এমন তো কথা ছিল না,
    কথা ছিল মেঘ শেষে বৃষ্টির জলধারা ভেজাবে নিশ্চয়।

    এই বৈশাখে
    শিরীষের ডাল ভেজা হিজলের ফুল ভাসা জল
    নাই বলে, রাতকানা পাখিরাও ইদানিং নীরব নিশ্চল।

    আগের দিনের মত, দিন আর দিন নাই,
    পাল্টে গেছে বৈশ্বিক…Read More

    2
    1 Comment
    • এই বৈশাখে
      শিরীষের ডাল ভেজা হিজলের ফুল ভাসা জল
      নাই বলে, রাতকানা পাখিরাও ইদানিং নীরব নিশ্চল।-প্রকৃতি কেমন বদলে যাচ্ছে।

  • সব কিছু ফেলে
    শরীফ এমদাদ হোসেন

    ধু ধু খোলা মাঠ, পান গুয়া হাট, জুড়ে মাতে কারা
    খুঁজে পাই যদি, মন এক নদী, বয়ে দেবো ধারা।
    যায় বয়ে রাত, আধ খানা চাঁদ, ডোবে একা একা
    প্রেম নাই মনে, তাই এই ক্ষণে, হয় নাই দেখা।
    বলে নাই প্রিয়, ফুল মধু নিও, নিও যতো পারো
    চিঠি ভরা খামে, গিয়ে যদি নামে, চোখে জল আরো।

    আহা! ভাবি এতো,দেখা হবে নাতো, রঙ ছড়া হাটে!
    একা ঘুরে…Read More

    2
    1 Comment
  • ভুলে থাকা
    — শরীফ এমদাদ হোসেন

    একটা ছবি আঁকছি অনেকদিন ধরে
    শেষই করতে পারিনি
    হয়নি দেয়া রঙের সমাপনী আঁচড়
    ইজেল জুড়ে দুঃখগুলো ঘোরাঘুরি করে যায়
    ক্ষুধার রাক্ষস চেপে তুলি টানি
    তবুও হয় না শেষ, বাকী থাকে বহু চারুপাঠ

    ভাবতে থাকি, ভাবতেই থাকি
    শিল্পের জয়নুল এসে স্বপ্নের ভেতরে বলে যায়,
    “দুর্ভিক্ষ না এলে আমি এতো বিখ্যাত হতাম না
    ক্ষুধা না এলে…Read More

  • চল যাই
    — শরীফ এমদাদ হোসেন

    কেউ এসে বলছে আমায়, চল যাই বৌদিকে ছুঁই
    নদী তার সাঁতরে সাঁতরে মনের ফাগুন পার হই
    আহা! চল যাই আমরাই আছি আজ পরম স্বজন
    ওই গিরি অতল নদী, জলে তার ডুবে মরি দুইজন।

    ওই যে নিতম্ব দুলে বুকের পেখম খুলে বিরহের দিন
    মরমে মরে যে হিয়া,শুধরাবো তার সকল কষ্টের ঋণ
    জানি মন তার উড়ছে হাওয়ায় যৌবন উন্মত্ততায়
    শ্যাম হয়ে বাজিয়ে ব…Read More

  • কোথাও যাবো না আমি
    — শরীফ এমদাদ হোসেন

    কোথাও যাবো না আমি
    এই নদীতট, সবুজ শ্যামলে মিশে থাকি
    এই বাঁশবন, ধানক্ষেত, আলোর ফোয়ারা মেশা
    ভোরের শিশির, পাখির উৎসব, মন ভরে রাখি।

    কোথাও যাবো না আমি
    ছিল যে পূর্বপুরুষ, তারও আগের অধিবাস
    যতই থাকুু্ক না সে ঘোর অন্ধকার
    জ্বীন ভূত জ্বরা মরা যতসব কুসংস্কার
    তাড়িয়ে আনবো এ পিতৃভূমে সোনালি প্রহর।

    কোথাও…Read More

    2
    1 Comment
    • কোথাও যাবো না আমি
      ছিল যে পূর্বপুরুষ, তারও আগের অধিবাস
      যতই থাকুু্ক না সে ঘোর অন্ধকার
      জ্বীন ভূত জ্বরা মরা যতসব কুসংস্কার
      তাড়িয়ে আনবো এ পিতৃভূমে সোনালি প্রহর।
      – অনবদ্য

  • বিকেল নিয়ে বসে আছি
    — শরীফ এমদাদ হোসেন
    একটা বিকেল তাহার সঙ্গে হোক
    ভালো যাকে বেসেছিলাম, নদীর ঢেউয়ে রেখেছিলাম
    সন্ধ্যারাগে কল্পনার আলোক
    তাহার সাথে হয়নি দেখা বলে, আর হবে না? আর যাবো না শ্রীরামকান্দি গ্রামে? তাতেই কিন্তু অন্তরে আজ বিঁধে আছে শোক
    একটা বিকেল তাহার সঙ্গে হোক

    বিকেল নিয়ে বসে আছি
    ফসকালো রোদ করুণ মেঘে ঝড়ের সমান্তরাল
    আসতো…Read More

  • কী দেবো উত্তর //- শরীফ এমদাদ হোসেন

    পথে পথে জানাবো সোচ্চার
    এমন বসন্ত ছিলনা কখনো আমার
    ছিল এক প্রেমোভোর নদীর কিনার
    মায়াভরা পাখি ডাক, জড়াজড়ি গাছে গাছে
    নতুন পাতার

    এমন বসন্ত চাইনি আগে
    চাল ডাল আটা তেল নারকেল চরম দামে
    এ দুঃসময়ে ব্যবসার নামে
    শয়তান বদমাশ গোটা দেশটারে বেচে ভাগে-

    ছিলো না পেটের ভাত, কণ্ঠের অধিকার
    ভাত আর বলবার প্রত্যয়ে…Read More

  • কি আর লিখবো – / শরীফ এমদাদ হোসেন
    পাঠাতে চাইলাম হাতে লেখা চিঠি
    ডাকবাক্স হেঁটে গেছে দূরে- রানার ছোটেনা আর দোরেও আসেনা বারোয়ারি ডাকপিয়ন
    ভুলে গেছে চিঠির প্রেরক

    মেইল আসে মুঠোফোনে ইদানিং
    ভালো আছি, ভালো থেকো–
    হৃদয়ের লেনদেন নিয়ে গেছে বনলতা সেন
    হাই আর হ্যালোয় বিস্তৃত পৃথিবী আমার

    তবু কানে শুনি
    আসছে পৃথিবীতে ইশারায় ওড়ে…Read More

    4
    4 Comments
    • চমৎকার লিখেছেন মঞ্চবন্ধু

    • সত্যি! কত দ্রুত বদলে যাচ্ছি আমরা, বদলে যাচ্ছে এই অদ্ভুত সুন্দর পৃথিবীটা! সুন্দর কবিতাখানির জন্য একরাশ ভালোবাসা নেবেন কবিপ্রিয়!

      • বদলটা হয়তো সময়ের দাবী। কিন্তু সবকিছু বড় বেশী যান্ত্রিক।

    • আমরা যারা এই পরিবর্তনগুলো নিজের চোখে দেখেছি তাদের জন্য আসলে মন থেকে সবটা মেনে নেয়া বেশ কষ্টের। ধন্যবাদ সুন্দর একটা কবিতা উপহার দেয়ার জন্য।

  • প্রতীক্ষার অগুনতি ফসল
    =====================
    — শরীফ এমদাদ হোসেন

    মনবন্দী করে রাখতে চেয়েছ বলে
    আঁখির নীচে কালো দাগ টেনে দিলে যদি
    কালো মনে ফিরে যাও কেন পাশের বাড়ি?
    ওখানে কী কালো কুৎসিত ভ্রমরের গান শোনা যায়?
    ওখানে কী মাটির পুতুল জলের বাজনা বাজায়!

    দুঃখের নদী সাঁতরেই পাড়ি দিলে যদি
    অসুখের বেচাকেনা করলে জীবনভর
    হাসিভরা আলোজ্বলা বেদনাহী…Read More

    3
    3 Comments
  • Load More Posts
Skip to toolbar