Profile Photo

শরীফ এমদাদ হোসেনOffline

  • Sharif-Emdad-Hossain
  • অরুণ আলোর দেখা
    – শরীফ এমদাদ হোসেন

    জানো?
    আমাদের খুবই মেঘলা সময় যাচ্ছে ইদানিং
    আগুন ফুটছে মনে, অসহ্য গুমোট
    তবুও বলেনি কেউ
    দেশের দু’চোখে আসবো নিয়ে রোদ
    ফাগুন হাসি

    অনেক গলির নাম পাড়া, মহল্লা, মসজিদ
    অনেক বাড়ির নাম, লোকজন তস্কর
    আজও আমি চিনি না বলেই
    বারবার ফিরে ফিরে আসি
    মনে মনে এঁকে ফেলি পল্টন গুলিস্তান
    গোলাপ শাহ মাজার

    ভাবি, হয়তো বা ডাক…Read More

    1
    2 Comments
  • অবাক হবে কী কেউ?
    ~ শরীফ এমদাদ হোসেন

    দেখলেই তো
    কতজনে পাল্টালো রোদ, রোদের ছায়া
    ছেড়ে গেলো বিভাজিত নদী, নদীর স্রোত
    আমি সেই পুরোনো খোলশ
    এখনও ভেতরে ভেতরে নরম কচি ঘাস
    আমাকে চিবোতে পারে খরগোশের ছাও
    চিবোতে পারে যন্ত্র যান প্রাণী কিংবা পশু।

    যদিবা কখনো হই সুঠাম সুন্দর
    পোক্ত মাঠে খেলে চলি ব্যাট বল দলে
    কখনো মিছিলে যাই, স্লোগান ধরে বলি,…Read More

  • কবিতার বুকে করে যেতে চাই
    – শরীফ এমদাদ হোসেন
    গ্রাম ছেঁড়ে শহরে গিয়েছিলাম বলে
    অনেক কিশোরী ছেঁড়েছিল ঘর
    তারা কেউ আমাকেতো ভালোবাসেনি কৌতুহলে
    ভালোবেসেছিল আমার কবিতার অক্ষর।

    তারা কেউ ফুটেছিল আধফোঁটা জলে
    কেউ কোমল সখী কুঞ্জবনেে
    কেউ গেয়েছিল “এসো নীপবনে ছায়াবীথি তলে
    এসো করো স্নান নবধারাজলে, এসো নীপবনে।”

    আমি শহরের বারোয়ারী পথে হারিয়ে সড়ক
    কবিতা…Read More

    2
    2 Comments
  • কবিতাতেই আছি বেঁচে, কবিতা নির্ভর
    — শরীফ এমদাদ হোসেন

    ইজেল জুড়ে দুঃখ পাখির চাষ
    ভাবছি নদী, আঁকছি স্রোত, হাঁটছি দূরের বাস
    নন্দনে আজ ফুল সমাহার,কাঁদে তবু উত্তাপের আকাশ।

    চৈত্র নিশি পাথর শুকোয়, শুকোচ্ছে বিল-খাল
    দেহের ভেতর রং তামাসা? হয় কী করে?
    নগর যদি থাকে ভরে বাতাসে জঞ্জাল!

    আঁকছি বসে মন, ভাবছি অনুক্ষণ
    আঁকছি না তো ধার করা চাঁদ কিম্বা…Read More

    3
    2 Comments
  • যদি সম্ভব হয় এসো একবার
    – শরীফ এমদাদ হোসেন

    বড্ড বেশী প্রয়োজন ছিলো কী যাবার?
    যদি সম্ভব হয় এসো একবার
    কতদিন মধুমতি তীর ধরে যাইনি হেঁটে —
    হাতে হাত ধরে বালিতে খুঁজিনি সোনা
    কতদিন জ্যোৎস্না রাতে গাইনি একসাথে,”মোরা আর জনমের হংস মিথুন ছিলাম, ছিলাম নদীর চরে।”

    যদি সম্ভব হয় এসো একবার
    দেখে যেও কতটা হয়েছি নিঃস্ব অথবা ঋনী
    এরই মাঝে কেটে গেলো…Read More

    2
    2 Comments
  • আসল স্বভাব
    – শরীফ এমদাদ হোসেন
    রাষ্ট্র রাজনীতি বেহিসেবি হালচাল
    সমস্যা বহুবিধ
    চলছে মুসলিমের রোজা রমজান
    সামনেই ঈদ।

    মানুষ বলছে শুধু নেই, নেই,
    নেই আর নেই
    এমন অবস্থা দেশে কাকে রেখে
    কাকেই বা দেই?

    মানুষ বুঝেছে অতীত, তার মানে
    এখন অভাব
    চিরকাল কাটালো অভাবে অভাবে
    এটাই আসল স্বভাব।

    স্বভাব যায়না তো সাবানে ছোডায়
    সকলেই জানে
    হিংসা হিংস্রতা লোভ…Read More

  • একদিন প্রেমিকেরা
    -শরীফ এমদাদ হোসেন

    একদিন প্রেমিকেরা সুপুরুষ হবে
    ভ্রষ্ট হবে না আর
    কষ্টের মজুরী করে সোনায় ভরবে দু’হাত
    নিশ্চয়ই রাস্তায় ধর্ষিতা হবেনা নারী
    পাড়ায়, মহল্লায় কিংবা রঙমহলে ।
    নিশ্চয়ই প্রেমিকেরা ভালোবাসবে স্বদেশ
    প্রিয়মুখ মা-বোন, প্রেমিকারা উড়াবে পতাকা বিজয়ের।

    দেখো, একদিন প্রেমিকেরা গেয়ো পথে
    শহরের উচুতলায় বুনবে খুশী
    অফিস,…Read More

    4
    3 Comments
  • কিচ্ছু চাইনি আমি
    — শরীফ এমদাদ হোসেন

    ইদানিং একটি গান মনের ভেতরে বাজে
    “কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া”
    অথচ কারো ভালোবাসা পেলাম কিনা ভাবিনি
    স্বপ্নের আলিঙ্গনে ধ্রুবতারার মতো জীবনটা মিটমিটে জ্বললেও ভালো হতো,
    কর্পূর মতো উবে যাওয়া নয়, আঁধার নয়, কুয়াশাচ্ছন্ন নয়, লকলকে লাউয়ের ডগার মতো ফনা তোলা রোদ্দুরও নয়, বেঁচে থাকবার অনুষঙ্গ হলে ভালো…Read More

    3
    4 Comments
    • প্রেমহীন এ জীবন যায় না তো সম্মুখে চলা।…………খাটি কথা

      • ধন্যবাদ
        জীবনের ভাগে জীবনকে রেখে বাজি
        বহুদিন হাঁটি একটি অজানা পথ
        গড়ে তুলি আসুন কবিতায় কবিতায়
        দিগন্তব্যাপী ভালোবাসারই রথ।

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 13 March 2025 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

  • বায়োপিক
    – শরীফ এমদাদ হোসেন
    বিষবৃক্ষের ছায়াতলে কত আর?
    দিগন্ত ছুঁয়ে ওই তো দৃষ্টির সীমানা ডেকে যায়
    উৎকৃষ্ট ভাবনা, বেভুল রজনী আর নয়।

    বাড়াবাড়ি হলো তো অনেক
    তাবৎ অসুখ সামলে এগোতে পারলেই হয়
    দুঃখ কথা না হয় নাইবা হলো বলা
    তারুণ্য শক্তির পুঁজি দিনে দিনে হচ্ছে যে ক্ষয় !

    ওই তো নিস্ক্রান্তের ভুল পথ ;
    ওখানে নির্ভয়ে আগলে দাঁড়ানো যারা
    তারাও বৈশাখী…Read More

  • আশ্রয় তার কবিতার ঘর
    – শরীফ এমদাদ হোসেন
    যে মনে নদীর বহতা নেই, কেবল জল টলমল
    সে মন কতোটা সাহেবি পথিক, কতোটাই বা কাব্যিক?
    মনকে জিজ্ঞাসা হোক সময় কারে ধরে রাখে, কারে দেয় তলিয়ে স্মৃতির ওপার
    কে রাখে ধরে কাব্যের অস্তিত্ব, আর কে হারায় বন্দকী শব্দের কিনার-

    কেননা অস্তিত্বের হামাগুড়িতে যারা
    ধরে রাখতে চায় অথবা ছেঁড়ে যায় কাব্য-কবিতা,
    সৃষ্টির চৌকস…Read More

  • আশ্রয় তার কবিতার ঘর
    — শরীফ এমদাদ হোসেন
    যে মনে নদীর বহতা নেই, কেবল জল টলমল
    সে মন কতোটা সাহেবি পথিক, কতোটাই বা কাব্যিক?
    মনকে জিজ্ঞাসা হোক সময় কারে ধরে রাখে, কারে দেয় তলিয়ে স্মৃতির ওপার
    কে রাখে ধরে কাব্যের অস্তিত্ব, আর কে হারায় বন্দকী শব্দের কিনার-

    কেননা অস্তিত্বের হামাগুড়িতে যারা
    ধরে রাখতে চায় অথবা ছেঁড়ে যায় কাব্য-কবিতা,
    সৃষ্টির চৌকস…Read More

  • হিসেব
    – শরীফ এমদাদ হোসেন

    সঞ্চয়ের কোন থলি নাই, জমেনি মোহর
    ফজর পড়িনি তবু হারাতে বসেছি জোহর।

    কাটলো হেলায় ফেলায় জীবনের এতোটা সময়
    তবুও ভাবি বসে সময় ও সুযোগ আসবে নিশ্চয়।

    সত্যিই আমি এক ভ্রান্ত পথিক,কাটিয়ে দিলাম
    অজ্ঞ অন্ধকার আর বেহিসেবি সারাটা জনম।

    মানুষ আমি, মানুষের রাখিনি মর্যাদা একটুও
    এ জীবন জীবন নয়, জীবনের সবখানে ফুটো।

  • তারচেয়ে ভালো
    ~ শরীফ এমদাদ হোসেন

    নড়ছে না সময়
    গৃহবন্দী অলস ঘুমে ডুবে যাচ্ছে আগামী
    প্রাণশক্তিরাও নাগাল হারাচ্ছে দিনদিন
    বলবো, বাঁচবার তাগিদেই বর্তমানে বেঁচে থাকা।

    জানি, প্রহরে প্রহরে বেজে যায় ঘন্টাধ্বনি
    অপেক্ষার পায়চারী
    বিকৃতভাষ্য নিয়ে বেজে ওঠে ফোনের রিংটোন
    চাপা স্বরে কেউ একজন বলে যায়
    পৃথিবী রাজত্ব করছে বুনোশুয়োরের দল
    নাই তার…Read More

  • প্রবোধ
    শরীফ এমদাদ হোসেন

    মাঝে মাঝে পাখিদের ঘর
    আর উড়বার প্রক্রিয়া দেখে ভাবি
    পৃথিবীও এমন করে উড়ছে নাকি আজকাল
    দুঃখ শোক আর করাতকলের মতো
    এই যে কেটে নেয়া দুঃসময়,
    পার হয়ে যাবে কিনা দূরের ইশারায়….

    শুনেছি,
    আবহমান কাল ধরে মানুষ মানুষের দুঃখগুলো
    রোপন করে যায়
    মানুষই ভালোবাসা ভুলে দুঃখের মাস্তুলে
    নিজেকে চড়ায়
    নিবারন হবে আর…Read More

  • হয়তো আবার ফিরে পাবো
    – শরীফ এমদাদ হোসেন

    দু’মুখো সাপের দংশনে ক্রমশ কাবু হচ্ছে দেশ
    বিষের যন্ত্রণা,ধ্বংস হত্যা ক্যু ষড়যন্ত্রের যাঁতাকলে
    নামতে নামতে পৌঁছে গেছি এ কোন প্রাগৈতিহাসিক কালে?
    মানুষ ভুলে গেছে সেও রক্তমাংসের মানুষ একজন!

    এই দুঃখী জমিনে এলো গেলো বহু মহাজন
    বহু দ্বিগ্বিজয়ী কাঁপিয়েছে ভূমি, রাঙিয়েছে নদী
    বহু শহীদ গাজীর আত্মার বিচরণ…Read More

    1
    1 Comment
  • নয়নতারা
    ==========
    — শরীফ এমদাদ হোসেন

    বাড়ি থেকে বেরিয়ে পাড়ার রাস্তার মোড় পেরোলে আমার মা’কে যখন আর দেখা যায় না, তখন আমার ভেতরে বৃষ্টি নামে
    ঝাপসা দেখায় প্রতিভার চোখ, পথঘাট।
    পাখির বাসা মন টানে না , হলদে নদী ভালো লাগেনা দিগন্ত আমার মন ছোঁয় না
    মা’ কে যখন আর দেখা যায় না।

    পাতার বাঁশী বাজিয়ে বেলা শেষে বন্ধু অখিলেরা ফিরে আসে, ফেরে হাটের…Read More

  • আবার যেতে ইচ্ছে হয়
    ~ শরীফ এমদাদ হোসেন
    আবার নান্দাইলের নরসুন্দার পাড়ে
    একবার যেতে ইচ্ছে হয় খুব
    প্রিয়জন হয়ে প্রিয়জনেরে পাঠাতে লেখা
    স্পর্ধা ভেবে হাসে মন
    বছর তিরিশ হয় চলে আসা, নাই কোন যোগাযোগ
    আর কী হবেরে তার সাথে, এক লহমার দেখা??
    তবু যেতে ইচ্ছে হয় একদিন, একবার–

    একবার যেতে ইচ্ছে হয় খুব
    বিরহকাতর মন আজও কাঁদে, আজও রাত জাগে
    আজও মনে হয়…Read More

    3
    4 Comments
  • নেমে এসো
    শরীফ এমদাদ হোসেন

    বিপ্লব এলে আমিও বিপ্লবী হই, রণসাজে সাজি

    ক্ষতবিক্ষত দেশ যদি জিজ্ঞাসা করে, “কত আর ভিজাবে আমার বুক? কত-শত অঘটন হলে পরে একদিন তোমরা হবে সুবোধ বালক?”
    কী জবাব দেবো আমি…..?

    রক্তাক্ত আমিও একদিন দুরন্ত একুশের পাতায় পাতায় প্রেমময় ছিলাম
    বাষট্টি ছেষট্টি উনসত্তরে উত্তাল ছিলাম

    তারপর একাত্তর এলে ঘর হলো দুর্গ
    চোখ হলো…Read More

    2
    2 Comments
  • যেওনা
    — শরীফ এমদাদ হোসেন

    প্রতিভা, এভাবে যেওনা, থেকে যাও আরো কিছুদিন
    একদিন বলেওছিলাম যেওনা ফিরে
    তবু আলো আর অন্ধকারে মেঘহীন কোন এক বৃষ্টির
    ক্ষণে বাড়ালে ধূসর পা
    তারপর হেঁটে হেঁটে পার হলে গাঁয়ের হালট…

    জানো কিনা, সেই হতে কবি আর লেখেনি কবিতা
    ছোঁয়নি শিল্পের তুলি
    শুধু কবিতার খাতা ভরে আঁকা ছিলো দুর্গম রাত
    যে রাত হয়নি শেষ, আসেনি আলোর…Read More

    4
    3 Comments
    • ভালবাসা ছাড়া প্রতিভারা অভিমানে দূরে চলে যায়……………………

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 04 March 2025 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

  • Load More Posts
Skip to toolbar