Profile Photo

শরীফ এমদাদ হোসেনOffline

  • Sharif-Emdad-Hossain
  • জিয়ারত
    ==============
    — শরীফ এমদাদ হোসেন

    খুঁজে যাই পরিচিত গন্ধ আগের
    এখনো বিছানো তোষক মাথার বালিশ
    ছড়ানো ছিটানো ওষুধ পথ্য
    পেতে রাখা জায়নামাজ গোছানো তসবিহ
    পলিথিনে জড়ানো খুচরা পয়সা কতকগুলো নোট

    যে মানুষ আগলে রেখেছিলো জীবনভর সংসার ছেলেমেয়ে বিষয় আশয়
    যতো আবদার মিটানোর কৌশল
    তার চলে যাওয়ায় এসেছে পরিবারে শোক, নির্জনতা
    তবু কারো থেমে নেই পৃথিবীতে একবিন্দু চলা
    চারদিকে কোলাহল
    হৃদয়ের অভ্যন্তরে জমানো কথা অব্যক্তই থেকে যায়।

    কবরস্থানে যাই, হু হু কান্নায় ভিজে যায় বুক
    মা যেন কবরে শান্তি পায়, যেন পায় পরকালীন সুখ।জিয়ারত
    ==============
    — শরীফ এমদাদ হোসেন

    খুঁজে যাই পরিচিত গন্ধ আগের
    এখনো বিছানো তোষক মাথার বালিশ
    ছড়ানো ছিটানো ওষুধ পথ্য
    পেতে রাখা জায়নামাজ গোছানো তসবিহ
    পলিথিনে জড়ানো খুচরা পয়সা কতকগুলো নোট

    যে মানুষ আগলে রেখেছিলো জীবনভর সংসার ছেলেমেয়ে বিষয় আশয়
    যতো আবদার মিটানোর কৌশল
    তার চলে যাওয়ায় এসেছে পরিবারে শোক, নির্জনতা
    তবু কারো থেমে নেই পৃথিবীতে একবিন্দু চলা
    চারদিকে কোলাহল
    হৃদয়ের অভ্যন্তরে জমানো কথা অব্যক্তই থেকে যায়।

    কবরস্থানে যাই, হু হু কান্নায় ভিজে যায় বুক
    মা যেন কবরে শান্তি পায়, যেন পায় পরকালীন সুখ।

    5
    4 Comments
Skip to toolbar