-
না থাকার উৎসাহ
================
— শরীফ এমদাদ হোসেনদাঁড়িয়ে থেকো না, হাঁটতে শেখো
ফুলবনে ভ্রমরও দাঁড়ায় না দীর্ঘক্ষণ কোনো ফুলে
হোক না সে অসুস্থ ভ্রমর
যতই শান্ত নদী ভেসে চলে জলের স্রোতে
‘
এভাবে থেমো না, চলতে থাকো
মলিন কুয়াশা ফেরাতে পারেনা আলোর গমন
ফেরাতে পারে না যার ছোঁয়া হৃদয়ের তারে
যে নির্জনতা নিয়ে খেলা করে
থামতে বারণ তার, থেমো না
‘
চুপ করে থেকো না , চুপ থাকা পাপ
কিছুটা বলতে পারো বলাতেও আছে স্লোগান
যে স্লোগান দোলা দেয় প্রাণে দ্রোহ আনে গানে
যুগে যুগে অসংখ্যবার ঘটেছে এমন
‘
ওইতো স্মৃতির মিনার
অজস্র প্রাণের বাঁচবার হাতিয়ার
সবদেশে জাগবার, প্রেরণার একটি অঙ্গিকার
শুধু স্মৃতি ধরেই থেকো না, জাগতে শেখো ভালোবাসতে শেখো।2 Comments
Friends
মো: নাজমুল আখতার
@faith
আনিকা মারজান ইরা
@anikamarjanera
শ.ম.ওয়াহিদুজ্জামান
@sharifmuhammadwahiduzzaman
মাজেদুল হক
@birohikobi
অমিত
@amitroy
Syed Farah
@syedfarah
মেহেদী হাসান
@mehadi
প্রিন্স ঠাকুর
@princetagorebd
ডাঃ এম হোসন
@mosarefhoseingmail-com


সেরে উঠুক মনের সকল অসুখ!