Profile Photo

শরীফ এমদাদ হোসেনOffline

  • Sharif-Emdad-Hossain
  • আগামীর সিঁড়ি
    ============
    –শরীফ এমদাদ হোসেন

    হেঁটে হেঁটে পার হই নদী
    দুঃখ পারিনা পার হতে
    কলজে কাঁপে থর থর

    মলিন বাতাস, ওড়েনা ধুপের গন্ধ
    রাগ কেন পুষে রাখো বুকের ভেতর!

    এতো ভালোবাসো ?
    পোড় খাওয়া সন্ধ্যার আগে
    ইঞ্চি ইঞ্চি জমি চাষ করে কষ্টের
    স্বাধীনতা মানে বোঝো
    এমন সঘন সন্ধ্যায় আজও ?

    এসো সিঁড়ি ধরি আগামীর
    দুরন্ত ঘূর্ণিতে ঘুরি উত্তর দক্ষিন
    কুড়াই অগুনতি স্বপ্নের বীজ
    উপকূলে হানবো আঘাত।
    ★★★★★★★★★★★★★★★★

    3
    3 Comments
Skip to toolbar