-
দোজখ
–– শরীফ এমদাদ হোসেনআজকাল খবর পড়লে মনে হয়,
আমরা ভুল গ্রহে নেমে পড়েছি—
যেখানে আগুনই ধর্ম,
আর ছাই হলো নাগরিকতার পরিচয়।এক নাস্তিক বন্ধু একদিন বলল হাসতে হাসতে,
“তুই জানিস, দোজখ কেমন হয়?”
তার চোখে তখন জ্বলছিল ট্রাফিক বাতির লাল রঙ,
পেছনে সাইরেনের হাহাকার ছুঁয়ে যাচ্ছিল দেয়াল।আমি বললাম, “ওসব ধর্মের গল্প, মানুষই বানিয়েছে।”
সে চুপ করে সিগারেট ধরাল,
ধোঁয়ার ফাঁকে শুধু বলল—
“তবে এই দেশটা কে বানিয়েছে?”আমি কোনো উত্তর দিইনি।
শুধু দেখেছি—
একটা জাতি প্রতিদিন একটু একটু করে
নিজের কবর থেকে উঠে
নিজেকেই পোড়াচ্ছে।8 Comments-
-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 19 October 2025 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
-
Friends
সিরাজুল ইসলাম
@sherajulislam
naznin shamim
@nazninshamim
Kazi Adam
@kaziadam
তিতা ফুল
@nadia1
Manik Kumar Sanjowal
@manikkumarsanjowal
শাহ্ সাকিরুল ইসলাম
@shahsakirulislam
Ajharul Islam Talha
@ajharulislamtalha
মো: নাজমুল আখতার
@faith
আনিকা মারজান ইরা
@anikamarjanera


লেখাটি ভালো লাগলো। কিন্তু একটি জাতি সব সময় উন্নতির পথে হাঁটে না। তারও পতন হয়। এই উত্থান পতনটাই স্বাভাবিক। ইতিহাসে বহু জাতির উত্থান হয়েছে, পতন ও হয়েছে। যদিও আমরা পতনকে ভয় পাই। কারণ এর সাথে জড়িয়ে থাকে আমাদের নিরাপত্তার প্রশ্ন। কিন্তু এটিই স্বাভাবিক।